মাঝে মাঝে দুয়েকটা দিন আসেনা যে সেদিন পুরোটাই হয় খাইদাইময়? আমারো তেমনি একটা দিন ছিলো গতকাল। আমি এটাকে অনায়াসে বলতে পারি কেএফসিময়। কিভাবে শুনুন :
সকাল নাড়ে ১০ টার দিকে অফিসে এক শুটকো সিংগারা দিলো। দেখেই মেজাজ খারাপ। পিওনটাকে পাঠালাম কেএফসিতে একটা স্নাকার বক্স আনাতে। সেটা খেয়ে কাজ করলাম কিছুক্ষন। একটু পরই সাইকেল টরিষ্ট সাইদ ভাই ফোনদিলেন যে তিনি আসছেন ভারতের সাইক্লিষ্ট জয়দা আর আশুদাকে নিয়ে। ভর দুপুরে না করি কি করে। আমি বল্লাম-আপনারা কেএফসিতে বসেন আমি আসছি। ওনারা চলে এলেন দেড়টার দিকে।
আমি দুটোর সময় হাতের কাজ শেষ করে কেএফসিতে গেলাম। লাঞ্চ করার জন্য সবার জন্য চিকেণ ফ্রাই নিলাম। হরতাল বলে কোন ভীড় নেই। আমরা দোতলার প্রায় পুরোটা দখল করে আড্ডা জমালাম আর খেলাম। ৩ টার দিকে ওনাদের ওখানে বসিয়ে রেখে আমি আবা অফিসে এলাম।
৪ টার দিকে আওয়াজ পেলাম পাটু ভাইও যোগ দিয়েছেন সাইদ ভাইদের সাথে। সাথে সাথে দৌড়ালাম। দেখি টেবিলে এক থালা চিকেন ফ্রাই আর বিগ সাইজের কোক সাজানো। আবারো খেলাম চিকেন আর কোক। এবার যে একটু অফিসে সময় দিতে হয়। তাই ফিরে এলাম াফিসে।
সাড়ে ৫ টার সময় শিবলি জানালো সেও এসেছে কেএফসিতে। যহ শালা!! কি আর করা আবার গেলাম। আমাকে দেখেই শিবলি ভাই চিকেন ফ্রাই এর পরিমান বাড়িয়ে দিলেন। সাথে মাউন্টেন ডিউ। খেলুম সেগুলোও।
তো একদিনে এতোবার কেএফসি ভোজন- কেএফসিময় দিন বলবনাতো কি বলবো?
নোট : আমার এন্ডুতে একটা এপস নামিয়েছি দিনে কত ক্যলরী খরচ করলাম সেঠা জানতে। তো কাল সাকুল্যে খরচ করেছি ১৭৩ ক্যালোরী। আর আর্ন? কাল শুধু কেএফসি থেকেই যোগাড় করেছি ৫৯১ ক্যালোরী। আমার কি হপে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


