৪০ জনের দল নিয়ে ১৯৫২ ফিনল্যান্ড অলিম্পিকে অংশ নেয়ার অনুমতি পায় চীন। কিন্তু দূর্ভাগ্য তাড়া করে তাদের শুরু থেকেই। সময়মতো পৌঁছাতে পারলেন মাত্র একজন সাঁতারু। ফুটবল আর বাস্কেটবল দল পৌঁছেছিলো নির্ধারিত সময়ের অনেক পরে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহন করেই স্বান্তনা খুঁজে পেয়েছিলো তারা।
তারপরেই অশান্ত হয়ে ওঠে চীনের রাজনীতি। নানা সংঘাত আর সংঘর্ষের ফাঁদে মাঝে হারিয়ে গেল ৩২টি বছর।
সাত আসর পর, চুরাশির লস অ্যাঞ্জেলিসে বেশ বড় দল নিয়েই মাঠে নামে চীন। আর নেমেই তাক লাগিয়ে দেয় সবাইকে। দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতলেন শু হাইফেং। বনে গেলেন হিরো। সবাই ডাকতে শুরু করলো "আ ব্রেক থ্রু জিরো"। ঐ আসরেই তিনটি স্বর্ণপদকসহ মোট ছয়টি পদক জিতেছিলেন লি নিং। তাকে উপাধি দেয়া হয় চীনের 'প্রিন্স অফ জিমন্যাস্টিক"। আর সবমিলিয়ে ৩২ টি পদক জিতে চার নম্বর জায়গাটা দখল করে নিলো চীন।
পরেরবার ঘরের কাছে সিউলে, খানিকটা পিছিয়ে পড়ে চীনারা। সেবার তাদের অবস্থান হয় ১১। কিন্তু ঐ-ই শেষ। ১৯৯২ অলিম্পিকে আবারো স্বমহিমায় চীনারা। ২০০০ সিডনী অলিম্পিকে ৩য়, ২০০৪ এথেন্স অলিম্পিকে ২য় হবার পর ২০০৮ এ নিজ দেশে ৫১ টি স্বর্ণপদকসহ মোট ১০০ পদক জিতে ক্রীড়াবিশ্বে নতুন সুপার পাওয়ার হয়ে আবির্ভূত হয় চীন।
এখন পর্যন্ত আট আসরে চীন সর্বমোট পদক জিতেছে ৩৮৫টি। যার মধ্যে ১৬৩টি স্বর্ণপদক, ১১৭ টি রৌপ্যপদক এবং ১০৫টি ব্রোঞ্জপদক।
ডাইভিং আর জিমন্যাস্টিকসে সব থেকে বেশি পদক জিতলেও তারা এগিয়ে আছে টেবিল টেনিস আর ব্যাডমিন্টনে। ২০১২ লন্ডন অলিম্পিকেও তাদের নজর যে ঐ এক নম্বরের দিকেই তা তো আর বলার অপেক্ষাই রাখে না।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।