somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩০,২৯......।ওহ আর কত দিন???

২০ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩০,২৯,২৮………।ঈদ আসছে।ভাবতেই ভালো লাগে।কি আনন্দ আকাশে বাতাসে।রোজা শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় countdown।ঈদ আসছে.........।আগে এক সেট কাপড়েই ঈদ জমত।এখন তো আর তা হয় না।জিনিষ পত্রের দামের সাথে সাথে বেড়েছে আমাদের চাহিদা।আত্মীয় দের কে যদি দেখাতেই না পারলাম তাহলে আর ঈদের মজা রইল কই?আমার বাবার আয় কি কম নাকি যে আমি একটা জামা কিনবো?ছোট বেলা থেকে চেয়েছি কিন্তু পাই নি এমন টা বাবা কখনো হতেই দেন নি।জানি বাবার সরকারী চাকুরী,সরকার আর কতই দেয় বাবাকে?যা দেয় তাতে আমার গাড়ীর তেল খরচ টাও তো হয় না,বাবার টা তো বাদই দিলাম।তো সবাই যা করে আমার বাবা ও তাই করে,ওই হাত টানের পয়সায় আজ আমাদের বাড়ী,৩ টে গাড়ি আর পাইক পেয়াদা তো আছেই।শুনছি বাবা বিদেশে একটা বাড়ী কিনতে চাচ্ছেন,কয়েক মাসের মধ্যে হয়ে যাবে সেটাও।ও যা বলছিলাম,উফ রোজা রেখে শপিং করতে হচ্ছে এখন,কি যে কষ্ট।এবার শপিং টা India থেকেই করতে চেয়েছিলাম।কিন্তু বাবার জরুরী কাজের জন্য যাওয়া হয় নি।ব্যাপার না,Indian কাপড় গূলো তো আমাদের এখানেও পাওয়া যায়।শুনেছি এবার 3 idiot এর কারিনার dress টা এসেছে,ওটা আমার চাই ই চাই।বাংলাদেশী কাপড় আমি আবার একদম দেখতে পারি না,কী ক্ষেত টাইপের,ছি।বাবা থেকে দুটা,মা থেকে একটা আর বাবা থেকে টাকা নিয়ে নিজে আরো একটা কিনবো।সারাটা দিন মার্কেটে মার্কেটে ঘুরতে হচ্ছে প্রথম রোজা থেকেই,এর জন্য নামাজ পরাই হয়ে উঠে না।আর মার্কেটে কি আর normal dress এ যেতে পারি?রমজান মাস বলে ওড়না টা তাও দেই,নিজেকে যা ক্ষেত লাগে না!!!!দাদুর যন্ত্রনায় দিতে হয়,চুলের style টা নষ্ট হয়ে যায়।মার্ক্টে গিয়ে অবশ্য মাথার ওড়না আর মাথায় থাকে না।সবচেয়ে মজা লাগে কি জানেন,অনেক ছেলেরা মার্কেটে শুধু আমাকে দেখতেই ঘোরাঘুরি করে।আমার ছোট ভাই টাও যা হয়েছে না!!!৬ দিনে তারাবি শেষ করতেই হবে ওকে।এরপর আর কি!!!মার্কেটে টই টই করে ঘুরে বেড়ায়।ভদ্র বাপের অভদ্র ছেলে একটা ।চুপি চুপি বলি,আমি তো ঠিক করেছি কয়টা রোজা রাখবো না।চেহারা টা শুকিয়ে গেছে,গাল টা ভেঙ্গে গেছে।একটু rest দরকার।রোজার সময় এত গরিব মানুষ কোথা থেকে আসে বুঝি না।অসহ্য লাগে ভিক্ষুক দেখলে।ওদের ভাব দেখলে মনে হয় সব টাকা পয়সা আমাদের কাছেই আছে।আমার বাপের কি টাকার গাছ আছে নাকি?ও আম্মু এই বার একটা হীরার আংটি কিনবে এই বার।কি মজা তাই না?উনার গালের চামড়া তে ভাজ পরে গেছে।লেজার ট্রিটমেন্ট নিবে কাল।এত তাড়াতাড়ি বুড়িয়ে গেলে কি হবে বলুন?ঈদে তো সুন্দর দেখাতে হবে।

হাজার হউক, ঈদ টা তো আমাদের জন্য ই।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×