somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো লাগা কিছু গান

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায় ভালোবাসি
তাপস দাস (বাপি) ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু)
কথাঃ রঞ্জন ঘোষাল, তাপস দাস (বাপি) ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু)
সুরঃ তাপস দাস (বাপি) ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু)

ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে
ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে
তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও

ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি একমনে কবিতা পড়তে

তবুও কিছুই .................................... বিষাদ তবুও

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন ভালোলাগেনা লাগে না কোন কিছু
সেদিন কাছে এসো ভালোবাসি একসাথে আজ সব কিছু

ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে
বিটলস্‌ ডিলান আর বেথোফেন শুনতে
রবিশঙ্কর আর আলি আকবর শুনে
ভালোলাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে

তবুও কিছুই .................................... বিষাদ তবুও

যখন দেখি ....................................... সব কিছু


সংবিগ্ন পাখিকুল (রানওয়ে জুড়ে)
তপেশ বন্দোপাধ্যায় (ভানু)
কথাঃ রঞ্জন ঘোষাল
সুরঃ গৌতম চট্টোপাধ্যায়


রানওয়ে জুড়ে পরে আছে শুধু কেউ নেই শূন্যতা
আকাশে তখন থমকিয়ে আছে মেঘ
বেদনা বিধুর রাডারের অলসতা-
কিঞ্ছিত সুখী পাখিদের সংবেগ

এমন বিশাল বন্দরে বহুকাল
থামেনি আকাশবিহারী বিমান যান
এখানে ওখানে আগাছার জঞ্জাল
শূন্য ডানায় বায়ুবীত গতিবেগ

এমন ছবিতে কিশোরী মানায় ভালো
ফ্রকে মুখ গুজে কাঁদে চুল এলোমেলো

চারণ দেখেছে এই ছবিখানি তাই
হৃদয়ে জেনেছে শূন্যতা উড়ু মেঘ
চারণ ভোলেনা এই ছবিখানি তাই
বড় মায়া লাগে বড় তার উদ্বেগ

আকাশে তখন ঝড় এসে যাবে বলে
থমকিয়ে আছে মেঘ...


তোমায় দিলাম
সুব্রত ঘোষ
কথাঃ জয়জিৎ লাহিড়ী
সুরঃ সুব্রত ঘোষ


শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ
আর কি বা দিতে পারি
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন
তোমায় দিলাম আজ

আর কি বা ........................... তোমায় দিলাম আজ

কি আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরা
সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ
পারবোনা দিতে
ঘাস ফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে
আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ
শহরের কবিতার ছবি
সবই তোমায় দিলাম আজ

আর কি বা ........................... তোমায় দিলাম আজ

তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম


যখন ধোঁয়া মেঘে
সুব্রত লাহিড়ী
(কথা ও সুরঃ জয়জিৎ লাহিড়ী/ সুব্রত ঘোষ)

যখন ধোঁয়া মেঘে ঢাকা আমার মন
যখন ক্লান্ত ভেবে ভেবে সারাক্ষন
তখন ধোঁয়াজাল ছিঁড়ে
চেনা সুখের ভিড়ে
নিয়ে আমায় যাবে বলো সে কোন

যখন হাসির আলো খেলে আমার গানে
যখন শব্দ সবই বদলাতে চায় মানে
তখন তুমি ফিরে, আসো
জানি আমায় ভালোবাসো
অন্য কোথা অন্য কোনওখানে

যখন ভাবি আমি তোমায় নিয়ে কতো যে সুখী
যখন ভুলে প্রায় গেছি তমার মুখই
তখন তুমি ----------- অন্য কোনওখানে

যখন ধোঁয়া মেঘে ---------- ভেবে সারাক্ষণ।


আকাশে ছড়ানো
দিব্য মুখোপাধ্যায়
কথা/সুরঃ দিব্য মুখোপাধ্যায়

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
তার নীল দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
তার কাঁচ দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি...

চিলেকোঠায় বসা বাদামী বেড়াল
বোনে শূণ্যে মায়াজাল
ছাইরঙা প্যাঁচা সে চোখ টিপে বসে আছে কত না বছরকাল...

কালো দরজা খুলে বাইরে তুমি এলে
বাগানের গাছে হাসি ছড়াবে বনফুলে
এই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ শূণ্যে দেয় পাড়ি
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ শূণ্যে দেয় পাড়ি
বাঁকানো সিঁড়ির পথে সেখানে নেমে আসে চাঁদের আলো
কাওকে চেনো না তুমি তোমাকে চেনে না কেউ সেই তো ভালো
সেথা একলা তুমি গান গেয়ে ঘুরে ফিরে
তোমার এলোচুল ঐ বাতাসে শুধু ওড়ে...

সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ শূণ্যে দেয় পাড়ি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি ৷


এই মুহূর্তে
রাজা/ গৌতম/বনি
কথা ও সুরঃ গৌতম চট্টোপাধ্যায়

এই মুহূর্তে ভীত মানুষের ভীড় বাসভূমি অস্থির
এই মুহূর্তে কাঁটা তার পেরিয়ে প্রহরা এড়িয়ে
এই মুহূর্তে দলে দলে হেঁটে যায় বিদেশের সীমানায়
এই মুহূর্তে নতুন ঠিকানা চাই যেখানে সবার ঠাঁই এই মুহূর্তে

এই মুহূর্তে কোনো অলিখিত শর্তে
গোপনে গোপনে চলে লেনদেন বিকিকিনি
যতো মারনাস্ত্র
এই মুহূর্তে কোনো ভাঙা দেশ জুড়তে
দুঃখী মানুষের শোকে কনসার্টে গান গায়
কত মায়েস্ত্রো

পারিনা পারিনা কেনো বুঝতে
এ কি প্রপঞ্চ মায়া
এ বিশ্বরূপ দেখে চুপ করে থাকি যদি
আমি নেহাতই বেহায়া

এই মুহূর্তে তৃতীয় বিশ্ব জুড়ে মন্বন্তর বাড়ে
এই মুহূর্তে খরা আর বন্যা শিশুদের কান্না
এই মুহূর্তে জীবনধারণে গ্লানি শুধু মিছে হয়রানি
এই মুহূর্তে বুকের গভীর ক্ষত ছড়িয়ে ইতস্ততঃ এই মুহূর্তে

এই মুহূর্তে কার কোনো স্বার্থে
চিরহরিতের বন ফিকে হয়
মহীরূহ পতনের শব্দ
এই মুহূর্তে অধিকার কাড়তে
অনেক আশার কথা বলেছিলো যারা আজ
সকলেই স্তব্ধ

পারিনা পারিনা .................. নেহাতই বেহায়া

এই মুহূর্তে নিঃশ্বাসে প্রশ্বাসে ঘুন ধরে বিশ্বাসে
এই মুহূর্তে খোলা বাজারের হাওয়া চুপিসাড়ে করে ধাওয়া
এই মুহূর্তে হাওয়ায় অসুখ হয় ভিতরে ভিতরে ক্ষয়
এই মুহূর্তে তবুও মানুষ হাসে গান গায় ভালো বাসে এই মুহূর্তে

এই মুহূর্তে এই সময়কে ধরতে
বুদ্ধিমানেরা যত বানী দেয় শতশত সমাজটা গড়বার
এই মুহূর্তে তবু প্রতিরোধ গড়তে বোকারা স্বপ্ন দ্যাখে
আবার নতুন করে পৃথিবীটা সাজাবার

পারিনা পারিনা .................. নেহাতই বেহায়া

এই মুহূর্তে বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা


টেলিফোন
গৌতম চট্টোপাধ্যায়
কথা ও সুরঃ গৌতম চট্টোপাধ্যায়

আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
কখন তোমার আসবে টেলিফোন

কালা যখন তখন করো ডায়াল
বুঝিনা ছাই তোমার খেয়াল
তোমার আমায় এই যে দেয়াল
ভাঙবে রে তখন
তখন ভাবি আসবে টেলিফোন

তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়াপরশি মন্দ বলে
তারচেয়ে রাত্রিবেলা সবাই যখন
ঘুমে অচেতন
তখন ভাবি আসবে টেলিফোন
তারচেয়ে ভালো তোমার টেলিফোন

তোমার সামনে থাকলে আমি
কি হয় জানেন অন্তর্যামী
দুরূদুরূ বক্ষ জাগে
চিত্তে উচাটন
তারচেয়ে ভালো তোমার টেলিফোন

ক্রিং ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি
শুনি তোমার আগমনী
তাতে ধন্য হয় যে রাধারানী
ধন্য এ জীবন
সবচেয়ে ভালো তোমার টেলিফোন

মহীনের ঘোড়াগূলি
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১১
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×