সাত সকাল বেলা বাবা ফোন দিয়ে বলল "তোমার স্পোকেন ইংলিশের কি অবস্থা?"
আমি বললামঃ"সুস্মিতা(আমার ছোট বোন) কি এইটায় খারাপ করেছে নাকি?"
:না এমনি জিজ্ঞাসা করলাম, পারো তো ঠিক মত?
:কাজ চলে যায়।
ছোট বেলা থেকে বাবা আমার ইংরেজি নিয়ে চিন্তিত আর আমি আমার বাংলা নিয়ে হতাশ।সচরাচর কিছু ইংরেজি শব্দ বর্তমানে আমি ব্যবহার করি কিন্তু এদের রয়েছে নির্দিষ্ট ইতিহাস এবং অনেক শব্দ এমন যে এদের ব্যবহার নিয়ে আমি নিজেই চিন্তিত থাকি।
Hangout: Hangout বলতে আসলে কি জিনিস বোঝায় আমার কোন ধারণা নেই, গতদিন খেতে বসে একজন কে বলছিলাম, সে অবাক হয়ে বলল তাই নাকি?আমি একটু চিন্তিত ভঙ্গিমায় উত্তর দিলাম তাইতো মনে হয়,তবে আমি মাঝে মাঝে শব্দটি ব্যবহার করি তবে ঠিক সঠিক অর্থে কিনা জানি না।
bring that shit ও dig it :ভয়ানক শব্দ প্রথমবার যিনি যে কথার পরিপ্রেক্ষিতে ব্যবহার করেছিলেন তাতে আমি ধরেই নিয়েছিলাম কি না কি জানো, যদিও তিনিই অর্থ বুঝিছিলেন একটু পরে, মাঝে মাঝেই ব্যবহার করি শব্দদ্বয় এখন।
what are you cooking?: আমেরিকান সেন্টারে যাই তখন নতুন নতুন। বিশাল নিরাপত্তা বলয় পার হয়ে দাঁড়িয়ে আছি, সাইফ(এক বন্ধু) আসবে। পিছনের থেকে এক মেয়ে কণ্ঠে কেউ বলল what are you cooking?ঘুরে দেখি দু দিন আগে যে কানাডিয়ানের সাথে গ্রুপে discussion করে ছিলাম সেই মেয়ে। আমি তো তখন ভাবছি ভাই আমি চুপচাপ দাঁড়ায় আছি রান্না আবার কোন সময় করলাম?আর এইটা কি রান্না করার যাইয়া নাকি?তখন আবার মনে হইল রকের সেই বিখ্যাত ডায়লগ "If you smell that what rock is cooking" যা হোক মেয়ের প্রশ্নের ছোট্ট উত্তর দিয়েছিলাম হাসতে হাসতে "nothing tasty"
গত কাল একটি চলচ্চিত্র Documentary কিনা এ বিষয়ে বলতে গিয়ে আমি ভাবতে শুরু করেছি আমি কি আসলে Documentary শব্দের অর্থ ও সঠিক ব্যবহার করতে জানি?
সর্বশেষ একটি ভয়াবহ চিহ্ন m/ আমার এক বন্ধু প্রায় ব্যবহার করে। অনেক পরে জেনেছি অর্থ।
পরিশেষ সমাপ্তি; আসলেই আমার ভাষাজ্ঞান শুধু কাজ চালিয়ে নেবার মতো এর বেশি নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



