somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ শিল্পী আবদুর রোউফ সরকারের দ্বিতীয় মৃত্যু দিবস

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ আমার আব্বা আবদুর রোউফ সরকারের ২য় মৃত্যুবার্ষিকী ২ বছর আগে এইদিনে তিনি ৬মাস ক্যান্সারে ভুগে আমাদের ছেড়ে এক অজানা পথের পথিক হন।
শিল্পী আবদুর রোউফ সরকার ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রচ্ছদ শিল্পী। তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম প্রচ্ছদ শিল্পী বইয়ের প্রচ্ছদে কম্পিউটারের ব্যবহার করেন। যার জন্য তাঁকে ইসলামী ফান্ডেসন তার ৪৮ হাজার তাঁকে দেয়নি। সেখানে তিনি সেজান সরকার নামে অগ্রপথিক নামক ম্যাগাজিনে প্রচ্ছদ করতেন। বাংলা একাডেমীর প্রায় অর্ধেকের বেশী বইয়ের প্রচ্ছদ তিনি করেন। তাঁকে শিল্প অঙ্গনে রোউফ ভাই নামে পরিচিতি ছিল।


তিনি ১৯৫০ সালে ভারতের রায়গঞ্জ দিনাজপুরে ১৯৭১র মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ডাঃ খরসেদ আলী সরকার এবং শিক্ষিকা সালমা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। ডাঃ খরসেদ আলী সরকার কংগ্রেস করতেন আর সালমা খাতুন মুসলিম লীগ করতেন।ব্রিটিশ আমলে আমাদের আদি বাড়ীতে দুই দলের ক্যাম্প করা হয় যা সারা ভারতবর্ষে বিরল ঘটনা। আবদুর রোউফ সরকারের আরও তিন ভাই আর দুই বোন ছিল। বাংলার বিখ্যাত ঔপানাসিক শওকত আলী তার মেজ ভাই।
তার মা তাঁকে তিন বছরে রেখে মৃত্যুবরন করে। তার বড় বুবু তাঁকে লালন-পালন করে। ছোটবেলা থেকে লেখাপড়ায় ভাল ছিলেন। ১৯৫৩ সালে তার পরিবার তৎকালীন পাকিস্তান আজকের বাংলাদেশের দিনাজপুরে চলে আসেন।পরে কালিতলায় আট বিঘার উপর বাড়ি কিনেন। মাত্র ১৪ বছর বয়সে দিনাজপুর ক্রিকেট দলে সুযোগ। ডান হাতে বল করতেন আর বা দিক দিয়ে ব্যাটিং করতেন। এছাড়া কবিতা আবৃতি, ছবি আঁকা আর গল্প লিখতেন। তবে কিছুতে স্থির ছিলেন না। তাই তার সেজদা ঢাকায় এনে তাঁকে আর্ট কলেজে ভর্তি করে দেন। তার অনেক বন্ধু ছিল।
ছাত্র অবস্থায় তিনি প্রচ্ছদ করা শুরু করেন। লালসালু ,সূর্য দিঘির বাড়ি সহ অনেক নাম করা উপন্যাসে তিনি প্রচ্ছদ করেন। তখন তার প্রচ্ছদে নাম হিসেবে আবদুর রউফ নামে দেওয়া ছিল যা পরবর্তী কালে আবদুর রউফ নামে আরেক প্রচ্ছদশিল্পীর কাজ বলে কিছু প্রবন্ধ লেখকরা উল্লেখ করে। তাতে আমার আব্বার কিছু আসে যায় নি । তিনি এত প্রচ্ছদ করেছেন যে দুই একটা কাজ অন্যের বললেও কি আসে যায়।


১৯৭৩ সালে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রে যোগ দেন। সেখানে তিনি ২০০৫ সালে অবসর গ্রহণ করেন। সেখানে তিনি বাংলাদেশের হয়ে বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করেন। ১৯৭৬সালে ১৩ জুন আমার আম্মা হাজেরা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের কিছুদিনের পর জার্মান থেকে আমার মেজবাবুর শওকত আলীর শিশুতোষ উপন্যাস ‘নীল হাতি’ বইয়ের প্রচ্ছদের জন্য এশিয়ার মধ্যে প্রথম তিনি পুরস্কার পান।

তার দুই সন্তান। আমি আর আমার বোন। ২০০৭ সালে তিনি বর্ণমালা নামে কবি শামসুর রহমানের ছড়া নিয়ে প্রদর্শনী করেন। এছাড়া তিনি হাজারখানিক বইয়ের প্রচ্ছদ করেন। তিনি বেক্সিকো মিডিয়ার সাথে জড়িত ছিলেন। তার হাতে শৈলী, দৈনিক মুক্তকণ্ঠ, Daily Independent, আনন্দ ভুবন প্রকাশিত হয়।
তিনি অনেক মানুষকে সাহায্য করেছেন। বিনিময় তিনি পেয়েছেন অনেক ভালবাসা, শ্রদ্ধা আর আদর। তিনি বাচ্চাদের খুব ভালবাসতেন। তিনি গল্প করতে ভালবাসতেন। আমার বন্ধুরা দল বেধে তার সাথে দেখা করে গল্প করতে আসত।
তিনি ধার্মিক ছিলেন না, কিন্তু ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতেন। তিনি যেকোন বই পড়ে তারপরই প্রচ্ছদ করতেন।

আমার হাজার খানিক বইয়ের পাঠাগারের তারই অবদান বেশী।আব্বার দেওয়া বাংলা ১৪০০সালে কুরআন এখনও পড়ছি আর দোয়া করছি আল্লাহ যেন তাঁকে মাফ করে দেন জানা ও অজানা পাপ থেকে আর তার সকল ভাল কাজের প্রতিদান দেন।(আমিন)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×