somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ। ‘ বাংলাদেশ ? এটা আবার কোথায় ? ’

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ বাংলাদেশ ? এটা আবার কোথায় ? ’
দেশের বাইরে যারা থাকেন তাদের প্রায় সময় এরকম উদ্ভুট রকমের প্রশ্ন শুনতে হয়। তারা যখন ধৈর্য নিয়ে বুঝিয়ে শুনিয়ে দেশটাকে চেনাতে শুরু করেন তখন ওপাশ থেকে জবাব আসে, ও আচ্ছা বুঝছি, ইন্ডিয়ার পাশে।

তাদের মনটা ছোট হয়ে থাকে। তাদের কাছ থেকে এসব গল্প শোনার পর আমাদের মনটাও ছোট হয়ে আসে। এখন থেকে এরকম প্রশ্নের সন্মুখীন হলে লজ্জা না পেয়ে বরং লজ্জা দেবার চেষ্টা করবেন।

‘ বাংলাদেশ ? এটা আবার কোথায় ? ’

'১৯৭১ সালে পৃথিবীতে একটা যুদ্ধ হয়েছিল যেখানে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়ে একটা দেশ স্বাধীন করেছিল। পুরো পৃথিবীর ব্রেকিং নিউজ ছিল বাংলাদেশ, আপনি সেই যুদ্ধের কথা কখনো শুনেন নি?
' জী না।'
'আপনি তো তাহলে পৃথিবী থেকে অনেক পিছিয়ে আছেন।'



' আপনি যে ভাষায় কথা বলেন, আপনি যে দেশটাতে থাকেন সেই দেশও প্রতি বছর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে আসছে। দিবসটি যে আমাদের রক্ত থেকে এসেছে আপনি সেটা জানেন না ? আপনি জানেন না পৃথিবীতে শুধু একটাই মাত্র দেশ আছে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে... '

' না জানি না।'

' তাহলে তো আপনি ইতিহাসেও দুর্বল, ইতিহাস পড়ুন।'

' আমাদেরকে শেখানো হয়েছে এডিসন বাম্ব লাইট আবিষ্কার করেছে। বিমান আবিষ্কার করেছেন রাইট ভ্রাতৃদয়। গাছের প্রাণ আছে এটা কে আবিষ্কার করেছেন , আপনাকে শেখানো হয় নি ? '

' জী না'

' তাহলে তো আপনি বিজ্ঞানেও দুর্বল, বিজ্ঞানের বই পড়ুন। জগদীশ চন্দ্র বসু ,সত্যেন বোস, ড. মুহম্মদ কুদরাত এ-খুদা, অধ্যাপক ওসমান গণি তালুকদার... এই নাম গুলো না চাইলেও দেখবেন বই এর পৃষ্ঠায় ভেসে আসবে।

' আপনি ক্রিকেট খেলার নামটা কখনো শুনেন নি ? '
' পৃথিবীর সব চেয়ে জনপ্রিয় খেলার তিনটির ভেতরে একটি - ক্রিকেট। প্রায় আড়াইশো কোটি মানুষ এই খেলাটি পছন্দ করেন।

' হম'

গুগলের সাহায্য নিন। সাকিব আল হাসান, মাশরাফি , মোস্তাফিজ, তামিম এই সব নাম গুলো না চাইলেও দেখবেন মনিটরে ভেসে আসবে'।

আপনি বাংলাদেশ চেনেন না, এর মানে হল আপনি লালন চেনেন না, হাসন রাজা চেনেন না। এ কে ফজলুল হক, কাজী নজরুল চিনেন না, শামসুর রহমান চিনেন না। আপনি বঙ্গবন্ধু চিনেন না, জয়নুল আবেদিন, এস এম সুলতান, হুমায়ূন আহমেদ , এই নাম গুলোর সাথে আপনার পরিচয় ঘটে নি !

"সুন্দরবন চিনেন না আপনি ? পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। যেটা বাংলাদেশে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত চেনেন? বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত। "

" না চিনিনা"

"আপনি তো ভাই ভুগোলেও দুর্বল। ভুগোল অধ্যয়ন করেন আগে। "
"মাস্টার দা সূর্যসেন" কে চিনেন না??আপনি "প্রীতিলতা ওয়াদ্দেদার"কে চিনেন না??
যারা ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের নায়ক।।

"ঢাকার মসলিন কাপড়" চিনেন না??
"পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সি’' শীর্ষক গ্রন্থে মসলিন সম্পর্কে বিশেষ ধরনের তথ্য পাওয়া যায়।

"না চিনিনা"
"আপনি তো ভাই সাহিত্য, সংগীত , ইতিহাস, বিজ্ঞান... প্রত্যেকটি সেক্টরেই দুর্বল। ভীষণ দুর্বল।
তাছাড়া আপনার উচ্চারণেরও ঠিক নেই। ব্যাংলাডেশ না। এটা বাংলাদেশ হবে।

এত পিছিয়ে থাকলে চলবে ভাই ? দাড়িয়ে না থেকে গুগল সার্চ করুন। বই নিয়ে বসে পড়ুন। কোন গ্রহে আছেন, সেটার নাম জানেন তো ?

Courtesy : zunayed evan এর ফেসবুক পোষ্ট,
ahmed julfiqar (কমেন্ট), prince mahmud (কমেন্ট)
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×