somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিচেন নাকি রান্নাঘর?

২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা চ্যানেল খুব একটা আমার দেখা হয় না।কারন চ্যানেল ঘোরালেই হয় নাটকের ভাড়ামি আর নাহয় টক শো!কবে একটা ভাল অনুষ্ঠান দেখাবে সেই আশায় আর কাহাতক এইসব হজম করা যায়?কিন্তু সেদিন কিভাবে যেন চ্যানেল ঘোরাতে ঘোরাতেই একটি রান্নার অনুষ্ঠানে চোখ আটকে গেল!যত না রান্না শেখার জন্য,তারচেয়ে বেশি রান্নাঘরটা দেখার জন্য,আই মিন 'পাকেরঘর'!!

বাংলাদেশের এত টিভি চ্যানেল আর এত অনুষ্ঠানের ভীড়ে সবারই প্রতিযোগিতা কে কত নতুনত্ব আনতে পারে!সেকারনেই হয়ত রান্নার অনুষ্ঠানের নাম রাখা হয়েছে 'পাকেরঘর'!আর বৈচিত্র আনতে নামের সাথে মিল রেখে পাকেরঘর বানানো হয়েছে টাইলস বা স্ল্যাব দিয়ে নয়,কুড়েঘরের মত বেড়া দিয়ে।একেবারে খাঁটি দেশীয়ভাবে।পেয়ালা পিরিচও সামঞ্জস্য রেখেই সব মাটির জিনিস ব্যাবহার করা হয়েছে।এত কিছু যখন দেশী শিল্প মাথায় রেখেই করল,তখন চুলাটা কেন অটো করল এটাই বোধগম্য হল না!একটা মাটির চুলা আর কিছু লাকড়ী থাকলে কি বেশি দেশি হত না??আমরা দেখতাম নায়িকা কিভাবে ফুঁ দিয়ে দিয়ে চুলা জালাচ্ছেন,লাকড়ি খোচাচ্ছেন, মাটির হাড়িতে(ননস্টিকে না) কিভাবে খুন্তি নেড়ে নেড়ে রান্না করছেন!সাথে যদি একটু শীল পাটায় বাটাবাটিও দেখাত-বিশেষ করে শুঁটকী ভর্তা, তাহলে তো আর কথাই নেই,একদম ১০০% বৈচিত্রময় হত!আসা করছি অদূর ভবিষ্যতে এমন কোন একটি "পাকেরঘরের" রান্নাই আমরা দেখতে পাব!বেশি বেশি দেশী!

আরো মজার ব্যাপার হল পাকেরঘরের এক কোণায় একটি টিয়া পাখিও আছে।রান্না শেষ হলে তাকে মরিচ (ডলার জন্য না,খাওয়ার জন্য)দেয়া হবে এই প্রতিশ্রুতিও বার বার দেয়া হল রান্নার ফাঁকে ফাকে!দর্শকরা সাক্ষী!কিন্তু গ্রামের রান্নাঘরে তো টিয়া পাখি থাকে না,বরং কয়েকটি কাচ্চা বাচ্চাসহ একটি মা মুরগী রাখা হলে জমত ভাল।এঙ্কর যখন চিকেন মুসাল্লাম রান্না করবেন তখন লাইভ মুরগী তার ফ্যামিলি নিয়ে আশেপাশে ঘুরতে থাকবে-আহ!একেবারেই গ্রাম্য আবহ!!কিয়া আইডিয়া স্যারজি!প্রোডিউসারকে একবার কাছে পেলে হয়!

এরপরও যদি কোন চ্যানেল আরো বৈচিত্র আনতে চান তো এঙ্করের সাথে তার কাজের বুয়াকেও সঙ্গে দিতে পারেন।এর চেয়ে নতুনত্ব আর কি হতে পারে?কারন তিতা হলেও সত্য যে যা করার সব তো বুয়ারাই করে,আর তেনারা কেবল সেজেগুজে টিভিতে যায়!


১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজাদি না মুক্তি? ইনকিলাব না বিপ্লব? ~ ভিনদেশী শব্দের মচ্ছবে বিপন্ন বাংলা ভাষা?

লিখেছেন সাজিদ উল হক আবির, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১।
বিগত ৮ বছরের মতো এবারের ২১ ফেব্রুয়ারিও সাতসকালে কর্মস্থলে এসে হাজির হয়েছি, কেননা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতাদিবসের মতো জাতীয় দিবসগুলিকে উৎযাপন করা হয়... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ প্রমোশন

লিখেছেন সামিয়া, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫


একই ডিপার্টমেন্টে কাজ করতো দু’জন সায়ন চৌধুরী আর ঈশিতা রহমান। ঈশিতা এসেছিল সায়নের আগে। তাই শুরু থেকেই কাজের বেশিরভাগ দায়িত্ব ছিল তার হাতে। প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ব্রিফ, স্টোর রুমের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯২

লিখেছেন রাজীব নুর, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৫


রমজান মাসে শাহেদ জামালের সমস্যা হয়ে যায়।
দিনের বেলা সিগারেট খাওয়া যায় না। রাস্তার পাশে আরাম করে দাঁড়িয়ে চা খাওয়া যায় না। রেস্টুরেন্ট পর্যন্ত বন্ধ থাকে। এই দেশ... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

×