somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি স্তব্ধতা চেয়েছিল আর এক নৈঃশব্দকে ছুঁতে…

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুহৃদ হাবিব বাবুলের জার্মানির বাসায় ,সুনীল গঙ্গোপাধ্যায়ের নিজ কন্ঠের আবৃত্তি " ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে.."


তখন কলেজ লাইফ,প্রেম আমার ভেতর গরম পানির মতন টগবগ করে ফুটছে!!অথচ পাত্র নেই ধারন করার। একের পর এক পড়ে যাচ্ছি সুনীল,নির্মলেন্দু গুন,পূর্নেন্দু পত্রী,হেলাল হাফিজের কবিতা !তার মাঝে সুনীলের কবিতা আর গল্পই পড়া হত বেশি!উনিশ বসন্ত পেরিয়ে আসা যুবতীর চোখে উদ্দাম সুনীল তখন ছড়িয়ে দিয়েছে নীললোহিতের আগুন!

সুনীল ছিল এক টগবগে যুবক,বয়সকালেও সে চিরযুবা।ভালোবাসার জন্যে যে প্রান নেয় হাতের মুঠোয়,দুরন্ত ষাড়ের চোখে বাঁধে লাল কাপড়!!বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনে ১০৮ টি নীল পদ্ম.....উদ্দাম,উচ্ছল এক যুবকের প্রতিকৃতি !!রুপকথার পংখীরাজ ঘোড়ায় চড়ে আসা রাজপুত্রের চেয়ে কোন অংশেই কম নয়!বয়স যাকে বয়স্ক করতে পারেনি,সে-ই সুনীল! আমার কাঁচা বয়সের চোখে তার বয়স ধরা পড়ে না,পড়ে তার অফুরন্ত ভালবাসার অদম্য প্রকাশ!

একের পর এক অসাধারন সব কবিতা পড়তে পড়তেই কখন যেন প্রেমে পড়ে যাই এই দুর্দান্ত যুবকটির,আর সেই প্রেম প্রকাশের অন্য কোন সুযোগ না পেয়ে লিখতে থাকি চিঠি ,তাকেই উদ্দেশ্য করে।কিন্তু আকাশের ঠিকানায় লেখা সেইসব চিঠি পৌঁছয় না যুবকের হাতে,পড়ে থাকে ঘরের কোনের পুরনো বাক্সের বই চাপা অন্ধকারে! ১০৮ টা নীল পদ্মের আকাংখায় বুকের ভেতর সুগন্ধি রুমাল রেখে অসম বয়সী,অজানা যুবকের প্রতীক্ষায় নিঃসংগ দিন কাটে,বেলা চলে যায় অবেলায়!

কেউ বোঝে না,কাউকে বোঝাতেও পারি না,…কি এক অসম্ভব ভালোবাসা আমাকে ঘিরে রাখে অহর্নিশ!!! অন্ধ প্রেমে বয়সের সীমা পেরিয়ে যাই নির্দ্বিধায় ।নিজেকে নীরা ভাবতে শুরু করি;গুলিয়ে ফেলি কোনটা বাস্তব আর কোনটা কল্পনা! স্বপ্নের ডানায় চড়ে ভেসে বেড়াই সুনীলের প্রেমের কবিতার পঙক্তিতে পঙক্তিতে,তার সাবলীল লেখনীর চয়ন করা শব্দে খুঁজে ফিরি হৃদয়ের গহীনে হাতড়ে ফেরা কোন এক যুবতীর অবুঝ ভালবাসার।আমি আঁচল পেতে বসে থাকি দু'চোখের ধুলো মুছে দিব বলে!!

অন্ধকারে হলুদ হয়ে যাওয়া চিঠিগুলোর উত্তর খুঁজি তার কবিতা্র পাতায়!বহুদূর হতে কে যেন কানে কানে এসে বলে-

“আমি তোমার সামনে এসে হাঁটু গেড়ে বসি
তোমার নগ্ন কোমরের কাছে উষ্ণ নিশ্বাস ফেলার আগে
অলঙ্কৃত পাড় দিতে ঢাকা অদৃশ্য পায়ের পাতা দুটি
বুকের কাছে এনে
চুম্বন ও অশ্রুজলে ভেজাতে চাই
আমার সাঁইত্রিশ বছরের বুক কাঁপে
আমার সাঁইত্রিশ বছরের বাইরের জীবন মিথ্যে হয়ে যায়”

……………আমার উনিশ বছরের জীবন মিথ্যে হয়ে যায় কবিকে ভালোবেসে!!

তারপর সময়ের কালে কেটে গেছে কত দিন আর রাত। আমিও পৌঁছেছি তেত্রিশে,আমার জীবনেও কেউ কথা রাখেনি,নাদের আলী ফিরে আসেনি কোনওদিন। আমি তখন বুঝে গেছি,নাদের আলীরা কখনোই আর ফিরে আসে না!! আর তাই হয়ত ভালো হয়নি নীরার অসুখ!!! নীরার বুকে এখনও তাই শুধুই মাংসের গন্ধ!!সুগন্ধি রুমাল মিলিয়ে গেছে কালের স্রোতে,শুধু যেতে যেতে রেখে গেছে তার সুগন্ধ,নীরার অতৃপ্ত ভালবাসায়.....

আর সেই কবি?? নীরার দূঃখকে ছুঁতে চাওয়া কবি,নীরার ভালোবাসাকে না জেনেই তার অকস্মাৎ প্রস্থান!!!

“তুমি তো জানো না, নীরা, আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে "………সেই ছবি এখনো আছে,শুধু তুমি নেই,কবি!!!

পাহাড়ের পায়ে পড়ে আছে গোধুলি,উদাসী ছায়ার মধ্যে ভাঙ্গা কাচ,শাদা বাড়িটার সামনে আলো-ছায়া-আলো এখনো আছে,শুধু কবির প্রয়ান!!! চাঁদের নীলাভ রং, ওইখানে লেগে আছে নীরার বিষাদ……… অরণ্যের এক প্রান্তে হাত রেখে নীরা কাকে বিদায় জানালো, কেউ জানল না! শুধু তোমার আত্মার একটা কুচো টুকরো পড়ে রইল আজ নীরার কাছে!!

কবি, তুমি কি তোমার দ্বীপে পৌছুতে পেরেছ?? নাকি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দশদিককে উদ্দেশ্য করে বলছ,

“প্রত্যেক মানুষই অহঙ্কারী, এখানে আমি একা—
এখানে আমার কোনো অহঙ্কার নেই।
এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে।
হে দশ দিক, আমি কোনো দোষ করিনি।
আমাকে ক্ষমা করো।”

পীত অন্ধকারে ডোবে হরিৎ প্রান্তর………ওখানে কী করে যাবো, কী করে তোমাকে খুঁজে পাবো?

“ আমি আর কফি হাউস থেকে হেঁটে হেঁটে হেঁটে
নিরুদ্দিষ্ট কখনো হবে না
আমি আর ধোঁয়া দিয়ে করবো না ক্ষিদের আচমন্‌‌!
আমি আর পকেটে কবিতা নিয়ে ভোরবেলা
বন্ধুবান্ধবের বাড়ি যাবো না কখনো
হসন্তকে এক মাত্রা ধরা হবে কিনা এর তর্কে আর
ফাটাবো না চায়ের টেবিল
আর কি কখনো আমি সুনীলকে মিল দেব
কণ্ডেন্সড্‌ মিল্কে?"

না,তুমি শুধু নীরার বুকের সুগন্ধি রুমালে লেগে থাক অপার্থিব হয়ে।তুমি ঘুমাও কবি,আমি জেগে রই।


সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:২৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×