অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে কিভাবে ক্রিয়েটিভ হওয়া যায়! কিন্তু, এখন মনে হচ্ছে ধরিত্রীর বুকে সবচেয়ে অনুর্বর মস্তিষ্কের যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছি আমি।
হুম, ভেবেছিলাম আমি ক্রিয়েটিভ কিছু করে দেখাবো, তাই আজ নিজেকে ক্রিয়েটিভ মনে হচ্ছে কেননা জানতে পেরেছি যে আমি ক্রিয়েটিভ না। আর এই জানতে পারাটাও কি কম মেধার দরকার? অবশ্যই না, আজ অনেক ক্রিয়েটিভ এজন্য ভুলে যাই কি যেন শেয়ার করতে চেয়েছিলাম। আম্মম... ও হ্যাঁ, ভাবছি যে বাংলা ভাষায় মধ্যে কোনো ইংরেজি শব্দ ব্যবহার করব না। পুরোপুরি গোড়া বা সংরক্ষিত থাকব এই সব বিষয়ে। কিন্তু শত চেষ্টা করেও আমি প্রথম সারিগুলোতে বেশ কয়েকটি ইংরেজি লিখে ফেলেছি।
আসলে হয় কি, কতটুকুই আবেদন থাকে এই ধরনের বিকৃত শব্দ চয়ন কিংবা কথা বলার সময় এদের ব্যবহার করে?
তবে এতটুকু বলা যায় যে, সৃষ্টিশীলতা বিষয়টি অনেক বেশি সৃষ্টিশীল যা কিনা আমার মত দুর্বল মস্তিষ্ক প্রক্রিয়াকরণ করতে পারে না, ঠিক মত।
যাহোক, দিন শেষে এটাই সত্যি যে, সৃষ্টিশীলতার পিছনে এরকম প্রতিবন্ধকতা থাকে। তবে আমি মনে হয় ব্যর্থ সময় নষ্ট করলাম।
সৃষ্টিশীলতা অনেক বেশিই স্বর্গীয়!
অনেক বেশি খোঁজাখুঁজি করেও কোনও রকমের সৃষ্টিশীলতা পাওয়া গেল না। গেল না পাওয়া অবকাঠামোগত কোন নমুনা। ক্যাটারপিলার দিয়ে খোঁজাখুঁজি করে করে দেখলাম যে মস্তিষ্কের মধ্যে শুধু অনুর্বরতার ছড়াছড়ি।
এ যেন এক সৃষ্টিশীল হওয়ার ব্যর্থ প্রয়াস।

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




