somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা জুড়ে লটারিজ্বর ( মাথা নষ্ট আমেরিকান):P

৩১ শে মার্চ, ২০১২ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র ১ ডলারে টিকেট কিনে ৬৪০ মিলিয়ন ডলার জয়! মেগা মিলিয়নস জ্যাকপট নামের এ লটারির উন্মাদনা পেয়ে বসেছে আমেরিকানদের। বিশ্বের ইতিহাসে এটাই যে সবচেয়ে বড় লটারি।

গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের ৪২টি স্টেটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কিনেছে মানুষ। শুক্রবার আটলান্টায় ড্রও হয়ে গেছে। আয়োজকরা জানিয়ে দিয়েছেন, এবারের বিজয়ী নম্বর ৪৬, ২৩, ৩৮, ৪, ২; এখন বিজয়ী খোঁজার পালা।

আর এখানেই উত্তেজনা বেড়ে যাচ্ছে কয়েকগুণ। কপালগুণে এতো টাকা পেয়ে গেলে কে কি করবেন- তা নিয়ে সবাই স্বপ্নের জাল বুনছেন। কিন্তু লটারির মজা আরো জমবে তখনই- যদি কোনো বিজয়ী খুঁজে পাওয়া না যায়।

মেগা মিলিয়নস জ্যাকপটের নিয়ম হলো- এক ডলারে টিকেট কিনে প্রত্যেককে ১ থেকে ৪৬ এর মধ্যে মোট পাঁচটি সংখ্যা বেছে নিতে হবে। ড্রয়ের দিন যার পাঁচটি সংখ্যাই মিলে যাবে, তিনিই হবেন বিজয়ী। ২৬টি বার্ষিক কিস্তিতে তিনি এই অর্থ নিতে পারেন। আবার একবারেরও তুলে নিতে পারেন পুরস্কারের পুরো টাকা।

নিয়ম অনুযায়ী, কোনো ড্রয়ে বিজয়ী পাওয়া না গেলে পুরস্কার যোগ হবে পরের লটারির সঙ্গে।

২০০২ সাল থেকে চলে আসা এই লটারির শুরুটা ছিল ১২ মিলিয়ন ডলারের। তখন ওই টাকাকেই ‘মেগা জ্যাকপট’ নাম দিয়েছিলেন আয়োজকরা। টানা কয়েকটি ড্রয়ে বিজয়ী না পাওয়ায় এর আগে ২০০৭ সালে একবার পুরস্কারের পরিমাণ দাঁড়িয়েছিল ৩৯০ মিলিয়ন ডলারে।

আর এবার গত ২৪ জানুয়ারি থেকে টানা ১৮টি ড্রয়ে কেউ পাঁচটি সংখ্যা মেলাতে না পারায় পুরস্কার দাঁড়িয়েছে ৬৪০ মিলিয়ন ডলারে। এবারো কেউ বিজয়ী হতে না পারলে তা ৯৭৫ মিলিয়ন ডলারে পৌঁছাবে।
:D
আয়োজকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এবারের ৬৪০ মিলিয়ন ডলারের জ্যাকপট জিততে ইতোমধ্যে দেড় বিলিয়ন ডলারের টিকেট কিনেছেন আমেরিকনারা।

মাত্র পাঁচটি সংখ্যা ঠিকঠাক অনুমান করতে পারলে যে টাকা পাওয়া যাবে, তাতে কেনা যাবে একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ, অথবা থাইল্যান্ডে একটি আস্ত দ্বীপ কিংবা ২০০ বুগাত্তি স্পোর্টস কার। :((:((

অবশ্য একজন লটারি ক্রেতার পক্ষে ওই সংখ্যা পাঁচটি সঠিকভাবে অনুমান করতে পারার সম্ভবনা ১৭৬ কোটি বারের মধ্যে মাত্র একবার।X((

Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১২ দুপুর ১২:২৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×