মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিট কমান্ডারের প্রতিবাদ
কেরানীগঞ্জের মোজাফফর কোন বৈধতায় ঢাকা জেলা কমান্ডার হিসেবে পরিচয় দিচ্ছেন?
জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাসহ ১৩ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদি কেরানীগঞ্জের মোজাফফর আহমদ খানের মুক্তিযোদ্ধা কমান্ডার পরিচয়দানকে ভুয়া ও মিথ্যা বলে উল্লেখ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা ইউনিট।
গতকাল প্রেরিত এক বিবৃতিতে বর্তমান ঢাকা জেলা কামান্ডার আলহাজ্ব নূরুল ইসলাম বলেছেন, ‘সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় কেরানীগঞ্জের মোজাফফর আহমেদ খান নিজেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা জেলা ইউনিট কামান্ডের কমান্ডার বলে দাবি করছেন। বিভিন্ন মিডিয়ায় তা প্রচারিত ও প্রকাশিত হচ্ছে।
মোজাফফর আহমেদ খানের এ পরিচয়দানে বিস্ময় প্রকাশ করে ঢাকা জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে বলা হয়, প্রকৃতপক্ষে তিনি বর্তমানে বা কোনকালেই ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন না। তিনি অন্তবর্তীকালীন মনোনীত কনভেনার ছিলেন।
২০০৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র্যালীতে সংসদের কনভেনার থাকাকালীন অস্ত্র মহড়া দেয়ায় ও সন্ত্রাসী কার্যক্রম করায় কেন্দ্রীয় সংসদ তাকে অব্যাহতি দেয়। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে মোজাফফর আহমেদ খান বরাবর ইস্যুকৃত চিঠিতে উল্লেখ করা হয়। বিজয় দিবসের ঐ র্যালীতে কয়েকজন সিনিয়র মন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে সংসদের কর্মকর্তা জিসান আহম্মেদ, হাতেম আলী ও আলমগীর হোসেনকে মারধর করেন মোজাফফর। ফলশ্রুতিতে তাকে পদত্যাগ করার জন্য ঐ চিঠিতে অনুরোধ জানানো হয়।
এ সময় কেন্দ্রীয় সংসদ তাকে কনভেনার থেকে অব্যাহতি দিয়ে নূরুল ইসলামকে কমান্ডার পদে দায়িত্ব প্রদান করে।
নূরুল ইসলাম বিবৃতিতে বলেন, গত ২৪/০৪/২০০৬ তারিখ থেকে অদ্যাবধি আমি কমান্ডার পদে দায়িত্ব পালন করছি। সচেতন মানুষের কাছে প্রশ্ন, কোন বৈধতা বলে মোজাফফর আহমেদ নিজেকে ঢাকা জেলা কমান্ডার দাবি করছে? প্রেস বিজ্ঞপ্তি।
Link
আরো দেখুন।
জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানী মামলার বাদী মোজাফ্ফরের ভূয়া পরিচয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।