somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রজীবনে৭টি মারাত্মক ভুল!!

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছাত্রজীবন হল পরবর্তী জীবনে প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শৈশবের সেই ছেলেমানী ব্যাপারগুলো ঝেড়ে ফেলে একজন মানুষ নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করার সবচেয়ে উপযুক্ত সময়টাই ছাত্রজীবন। এই পর্যায়ে এসে একজন মানুষ নিজেকে সম্পূর্ণ নতুনভাবে আবিস্কার করে, নতুন করে তার ভেতরের সম্ভাবনা ও সীমাবদ্ধতা টের পায়। বাস্তবমুখী শিক্ষার পাশাপাশি সমাজ, দেশ, পৃথিবী সর্বোপরি মানবকল্যানের নতুন দিগন্ত উন্মোচিত হয় ছাত্রজীবনে।
কেউ কেউ পড়াশুনাকে শুধু পরবর্তী জীবনে আয় রোজগারের পথ হিসেবে ভাবে অন্যদিকে কেউ কেউ এটাতে জীবন গঠনের অনুষঙ্গ হিসেবে মেনে নিতে শুরু করে ছাত্রজীবন থেকেই।
এই সময়ে যেমন অনেক সম্ভাবনা থাকে ছাত্রদের মাঝে তেমনি মাত্র কিছু ভুলের জন্য ছাত্রজীবন হয়ে উঠতে পারে ভীষণ দুর্বিষহ এবং জীবনের কালো অধ্যায়।
তাই সময় থাকতে সময়ের মর্জাদা দিয়ে এই সময়ে এসে মানুষ যে ভুলগুলো করে আগে থেকেই তাতে সচেতন হওয়াটা খুব জরুরী। আমরা এখানে এমন কয়েকটা ভুল নিয়ে আলোচনা করবো যা পরবর্তী জীবনে মানুষকে ভোগায়।

১. সময়ের সদ্ব্যবহার
বাংলায় একটা কথা প্রচলিত আছে- “সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়”। এর অর্থ কি জানেন?
সহজ করে বললে সময়ের কাজ সময়ে না করলে যেখানে খুব সহজভাবে কোন একটা কাজ হয়ে যাবার কথা, সেই কাজটি উপযুক্ত সময় চলে গেলে করতে অনেক বেগ পোহাতে হয়। কথাটি সব ক্ষেত্রে সত্য। ছাত্রদের জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে এই কথাটি। কারণ হেলাফেলা করে সময়টা কাটিয়ে দিলে পরবর্তী জীবন পস্তাতে হয়।


২. অলসতা
ছাত্রজীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অলসতা। দেখা যায়, ঠিকমতো পড়াশুনা না করে ছাত্ররা বেশি পছন্দ করে অন্যান্য কাজ করতে। সব কাজ করা যায় কিন্তু শুধু পড়াশুনা করতে গেলেই কেমন যেন সবকিছু এলোমেলো লাগে। আসলে পড়াশুনার প্রতি এই অনীহা, ভীতির কারণ অলসতা। তাই যত দ্রুত সম্ভব অলসতাকে বিদায় জানানোর সময় এখনই।


৩. ক্লাস মিস করা
তুলনামুলকভাবে অমনোযোগী ছাত্ররা আরেকটা ভুল করে, তারা ঠিক মতো একাডেমিক ক্লাস করতে চায় না। এর ফলে যখন পরীক্ষা চলে আসে তারা তখন দিশেহারা হয়ে যায়। সবকিছু নতুন নতুন লাগে। হতাশ হয়ে পড়ে তখন। এর ফলে পরীক্ষা ভাল করা তাদের পক্ষে সম্ভব হয় না।

৪. প্রশ্ন না করা
অনেক ছাত্রছাত্রী থাকে অন্তর্মুখী স্বভাবের। ক্লাস টিচারকে প্রশ্ন করতে তাদের সংকোচ বা লজ্জা লাগে। ফলে টিচার যখন ক্লাসে কোন জটিল বিষয় পড়ান তখন কোনকিছু না বুঝলেও তারা প্রশ্ন করতে পারে না ক্লাস টিচারকে। এরফলে পরবর্তী সময়ে এসে বিপদে পড়ে তারা।

৫. স্টাডি রুটিন না মানা
শুধু মাত্র পড়াশুনা করলেই হয় না। একজন ভাল ছাত্র ও দুর্বল ছাত্রের মধ্যে পার্থক্য হচ্ছে ভাল ছাত্র পড়াশুনার ব্যাপারে প্রচণ্ড বুদ্ধিমান। সে জানে কোনটাকে কীভাবে পড়ে মনে রাখতে হয়। শুধু দিনরাত এক করে পড়লেই পরীক্ষায় ভাল করা যায় না। ভাল করতে হলে দরকার একটা প্রোপার স্টাডি গাইড ও রুটিন মানা। একটা স্টাডি প্ল্যান করে পড়াশুনা করা।


৬. ভবিষ্যৎ যব মার্কেট সম্পর্কে না জানা

ধ্রুন আপনি হাঁটছেন, কিন্তু আপনি জানেন না কথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? তাহলে ব্যাপারটা কেমন হয়? কিন্তু আপনি যদি আগে থেকেই জানেন কোথায় যাচ্ছেন, সেখানকার আবহাওয়া কেমন, সেখানে কীভাবে যেতে হয়, তাহলে আপনার জন্য সেই যাত্রাটা সফল এবং ফলপ্রসূ হবে। তাই আপনি যাই পড়াশুনা করেন না কেন, ছাত্রাবস্থায় যব মার্কেট নিয়ে জানাটা আপনার জন্য খুব জরুরী।

৭. খারাপ সঙ্গীদের সাথে মেশা

ছাত্রজীবনে আপনি কেমন মানুষের সাথে মিশছেন এর উপর নির্ভর করছে আপনার ছাত্রজীবনে ফলাফল কেমন করছেন। একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা শুধু কথার কথাই না। মেনে চলার ব্যাপার।

দ্রষ্টব্যঃ লেখাটি একটি Bangla online portal অবলম্বনে নিজের মতো করে লিখেছি। কোন ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল।

ভাল থাকুন।

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×