somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাতাসে লাশের গন্ধ ভাসে !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: দীপু মালাকার

দরজায় করাঘাত !! ঠক ঠক !! ঠক ঠক !!
দরজা খুলতেই হুমড়ি খেয়ে ৪/৫ জন ঘরে ঢুকে পরে। হাতে লোডেড গান।
কে আপনারা ! কি চাই আপনাদের !
কথা বলার সময় নাই , আমরা ডিবি অফিস থেকে আসছি, তোরে যাইতে হইব আমাদের সাথে।
না , আমার স্বামী নিরপরাধ ,উনি কিছু করেন নাই ................

৪ দিন পর অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার। লাশের গন্ধে আকাশ ভারী হয়ে উঠছে। ঘন্টা খানেক খোঁজ করার পর জানা গেলো যুবদল থানা সেক্টরেটরির লাশ।
এইটা একটা রূপক গল্প মাত্র। প্রতিদিন এই রকম ঘটে চলছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা শুরু করে দিয়ে গেছে আর আমরা তার ধারা চলমান রেখেছি। এই রকম লক্ষ লক্ষ খুনের সুরাহা হয়না। যারা মারা যায় তারা তো পৃথিবী থেকে মুক্ত হলেন। তবে একটা পরিবার সারা জীবনের জন্য অচল হয়ে যায় সেই খবর কেউ রাখেনা। যারা ক্ষমতায় আসছে তারাই একচ্ছত্র ক্ষমতার ব্যবহার করে যাচ্ছে আর প্রতিপক্ষরা সেই জুলুম এর স্বীকার হয়েই যাচ্ছে। ক্ষমতায় যেই এসেছে একই পথে হেঁটেছে।
উপরের দৃশ্য খানা মোটেই দেখা যায়না কয়েক যুগের ভিতর। প্রথম আলোর মাধ্যমে জানা গেছে যে শেষ ২৮ বছর আগে এমন দৃশ্য দেখা গেছে। তবে এইটা আলোচনার বিষয় ভেবে যারা হুমড়ি খেয়ে পারছেন তারা নিশ্চয়ই ভ্রমের ভেতর আছেন।গোলাম রাব্বি অথবা রাজীব আহ্সানরা কখনোই দলের স্বার্থ থেকে বের হয়ে জনগণের স্বার্থের কথা ভাবতে পারবে না। কারন জনগণের কথা ভাবলে যে তাদেরকেই বাহির করে দেওয়া হবে দল থেকে।
হত্যার রাজনীতি এত সহজে থামছে না এদেশে। বছরের শেষে হলেই যে নির্বাচনে অনুষ্ঠিত হবে তাতে আওয়ামীলীগের পরাজয়ের সম্বাভনা খুবই কম। জোর করে হউক আর যেভাবেই হউক, এত সহজে তারা ক্ষমতা ছাড়ছে না। কারণ আওয়ামী নেতারা নির্বাচনে পরাজয় হলে কত জন নেতাকর্মী খুন হতে পারে তার এস্টিমেটও করে ফেলছেন। এর মানে কেউ সাধ করে নিজের মৃত্যু ডেকে আনবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও ক্ষমতায় থাকবে। যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে গুম খুনের রাজনীতি আরো বেশি অব্যাহত থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ওপর দিকে যদি হেরে বসে তাহলে প্রতিপক্ষরা ক্ষমতায় এসে শুরু করবে ভয়ানক খুনের লীলা। এক কোথায় রক্তের বদলে রক্ত চাই-এই ধরনের রাজনীতি। আর মাঝখানে প্রকৃত শোষণ-নিপীড়ণের স্বীকার হব আমরা আমজনতা। ১০ বছর পরে হলেও তো রাজনীতিবিদদের প্রতিশোধ নেওয়ার সুযোগ থেকে যাচ্ছে। পার্টির কাছ থেকে আর্থিক সাহায্য পাচ্ছে। কিন্তু বিশ্বজিৎদের মত সাধারণ জনতার হত্যার বিচারের কোনো সুরাহা হয় না এদেশে।



তখন রুদ্র মোহাম্মদ শহীদুল্লার বাতাসে লাশের গন্ধ কবিতার কথা মনে পরে যায়। এই কবিতা কেন আমাদের জাতীয় সংগীত হয়না তা আমার জানা নেই। সুন্দরবন থাকছে না, তিস্তা থাকছে না। বুড়িগঙ্গা আর শীতলক্ষার হারিয়ে গেছে মহাকালের গহ্বরে। বাংলার দরদী মা থাকছে না। স্কুল ব্যাগ নিয়ে বোনটি ফিরছে না। সেপ্টিন ট্যাংকে লাশের গন্ধ ছাড়া কিছুই পাচ্ছি না। কি হবে সোনার বাংলা গেয়ে যদি কিছুই না থাকে।
ক্ষমা করবেন জাতি। খুব কষ্ট থেকেই বলতে হচ্ছে। আমার সোনার বাংলা কোনো দিন মলিন হতে পারে না। জাতীয় সংগীত যে প্রাণের থেকেও বেশি ভলোবাসি আমরা। তবে তার থেকে জরুরি দেশকে রক্ষা করা। কে করবে সেই মহান কাজ। আমরা তো এখনো গোলামীই ছাড়তে পারলাম না। ব্রিটিশরা আমাদের যেই গোলামী করতে শিখিয়ে গেছে তার গন্ডি থেকে বেরুতেই পারছি না।

সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×