somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মডেলকন্যাদের স্ক্যান্ডালে উত্তেজিত দেশবাসী। উত্তেজনা নিরসনে রাষ্ট্রপতির খোলা চিঠি.....:P:P

২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় দেশবাসী,
সবাইকে অগ্রীম পাঁকা আমের শুভেচ্ছা। আশা করি সবাই গরমে তেঁতে আছেন। অবশ্য ডিজিটাল সরকার দিনে অন্তত ১২ ঘন্টা বিদ্যুত দিয়ে যাচ্ছে। এতে গরম কিছুটা কমই লাগার কথা! তবুও রিক্সাওয়ালা থেকে শুরু করে পাঞ্জাবীওয়ালা-আপামর দেশজনতা কেন উত্তেজিত হয়ে আছে--তা প্রথমে বুঝি নাই। পরে ব্যক্তিগত অনুসন্ধান করে এই উত্তেজনার একটাই কারণ খুঁজে পেলাম। আর তা হলো মডেল কন্যাদের অশ্লীল ভিডিও।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে জানি --প্রমাণ ছাড়া কোন কথা ধোপে টিকে না। তাই কাল রাতেই ইউটিউব ঘাটা শুরু করলাম। আপনাদের দোয়ায় রাষ্ট্রপতি
ভবনে কখনো কারেন্ট যায় না! তাই টানা ৭ ঘন্টা নেট ব্রাউজ করতে কোন সমস্যাই হয় নাই। এই সাত ঘন্টা ইউটিউব ছ্যাড়াব্যাড়া করে অবশেষে একখান ভিডিও নামাইতে সক্ষম হইলাম।

আমার বয়স হয়েছে। টানা ৮-১০ মিনিটের উত্তেজক ভিডিও এখন আর শরীরে শয় না। তাই ২-৩ মনিট দেখেই কম্পু বন্ধ করে দিলাম। ছিঃ ছিঃ ছিঃ…. এইসব মানুষ দেখে!!

মোবাইলে ক্যামেরা থাকিলে ভিডিও হইবে--এটাই স্বাভাবিক। সেই ভিডিও হতে পারে আওয়ামী লীগের কার্যালয়ের, জাতীয় সংসদ ভবনের অথবা
যে কোনো উন্নয়নমূলক কাজের। তাই বলে ঘরের গোপন ভিডিও চিত্র কেন প্রকাশ্যে আসবে?!চেহারাটা একটু পরিচিত হইলেই কি ভিড্যু বাইর করতে হবে?? এই যে হাসিনা/ খালেদা আপা। পৃথিবীজুড়ে মানুষ তাদের একনামে চেনে। সেই সুযোগে তারা কি কখনো ভিডিও বাইর করছে?!? অবশ্যই না!!


মূল ব্যাপারটা হলো নৈতিকতার অবক্ষয়। পিতা-মাতার কন্ট্রোলেও দোষ আছে। আমাদের সময়ে দেখছি বাপে ধমক দিলে পুলাপান প্যান্টে পেচ্ছাব করে দিতো। আর এখন বাপ-পুতে একসাথে বইসা ‘টাইটানিক’ টাইপ ছবি দেখে! শ্রেণীকক্ষের শিক্ষকরাও হাতে-কলমে নৈতিক শিক্ষার নামে ছাত্রীদের উপর হামলে পড়ে। পুলাপান রাত জেগে কানে ইয়ারফোন লাগায়া এফ,এম রেডিও শুনে আর হাতে হাতে নেট ঘাটে।(অবশ্য নেটে কি মধু তা কাল রাতে নিজেও বুঝলাম!) এমতাবস্থায় আমার খোলা চিঠি
না দিয়ে উপায় ছিলো না।।


তাই, আমি আপনাদের আহবান জানাচ্ছি, আসুন সবাই সংযত হই। পুলাপানদের কন্ট্রোলে আনি।বাবা-মা দের বলছি--ওদের নিয়ে একত্রে বসে বিটিভি দেখেন। এতে ওরা আর নেট ঘাটার সময়ও পাইবো না আর মডেলকন্যাদের অশ্লীল ভিড্যু দেখে উত্তেজিত হইবো না!! পাশাপাশি দেশের তুমুল উন্নয়নের জোয়ার সম্পর্কে সবাই ভালোভাবে জানতে পারবেন।।

পুনশ্চঃ মডেলকন্যাদের বিরুদ্ধে সরকার এখনই কোন ব্যবস্থা নিতে নারাজ। কারণ, ডিজিটাল বাংলাদেশের লক্ষণতো এদের দ্বারাই প্রকাশিত হচ্ছে! তাছাড়া, যুবক-যুবতীদের বিনোদনের খোরাক কেড়ে নিয়ে সরকার যুবসমাজের ৩০% ভোট হারাতে চায় না।
ইতি
এক অধম রাষ্ট্রপতি
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×