somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ পাগলের আক্ষেপ

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুয়োরের বাচ্চাটার ডান হাতটা আগে কেটে ফেল।
- জ্বী ওস্তাদ।
এমনভাবে কাটবি যেন কোন সাউন্ড না হয়। কচ করে কেটে ফেল।
- জ্বী ওস্তাদ। কোন সাউন্ড হইবো না।
এবার বাম হাতটা কাট। কেটে হাত দুইটা ঝুঁড়িতে রেখে দে।
- রাখতাছি ওস্তাদ।

এবার প্রথম গলা কাটবি নাকি বুকটা কাটবি রে ?
- প্রথম গলাটা কাটি ওস্তাদ। গতবার তো আপনি আমারে দিয়া গলাটা কাটাইলেন না। শুক্কুররে দিয়া কাটাইছিলেন।
- কাট কাট। এবার তুই কাট। তবে সাবধানে। এইটা কিন্তু এতো সহজ না। গলা কাটলে কিন্তু হাত-পা কাইপা উঠে।
- জ্বী ওস্তাদ। আমারে চান্সটা দিয়া দেখেন, দেইখেন আমি ঠিকই পারুম।
হুম এবার তাইলে বুকটা কেটে ফেল তুই।

বুকটা কাটতে গিয়ে থেমে যায় কাদের শেখ। ইতস্তত করে। তার হাতটা যেন কেঁপে উঠে।

আচ্ছা ওস্তাদ, মানুষের বুকটা আল্লাহ কি দিয়া তৈরী করছে ? মানুষের বুকের মধ্যে কি কি থাকে ?
- এতসব জানি নারে। তবে এই বুকের মধ্যে থাকে প্রেম, ভালবাসা, সুখ-দুখ, চাপা কষ্ট ইত্যাদি। কেনো রে, তোর কী হইছে ?
- না ওস্তাদ, বুকটা কাটতে যেন কষ্ট হইতাছে আমার। আমার বুকটাতে যেন ঠাডা পড়তাছে এখন। আগুন জ্বালা ঠাডা।

আরে বেটা কাট কাট। এসব চিন্তা কইরা কাজ হইতো না। মন দিয়া কাট। সাবধানে কাট।

পাড়ার রাতজাগা পাগলটা রাস্তায় দাঁড়িয়ে নিরবে ঘরের মধ্যকার কথোপকথন শুনছে। দরজার ফাঁক দিয়ে সে দেখার চেষ্টা করলো, আসলে কী ঘটছে ঘরটায়। কয়েকবার চেষ্টা করেও যখন পারলো না তখন তার নিজের পাগলামোর জন্য নিজেকে তিরস্কার করলো সে। মিটিমিট করে হাসলো কিছুক্ষণ। তার মনে পড়লো সে যখন স্কুলে পড়তো তখন তার এক শিক্ষক এই রকম একটা গল্প বলেছিলেন। যেখানে লোকটি কপাট লাগানো ঘরে এমন কথোপকথন শুনে পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ এসে দরজা খুলে বিস্ময়ে তাকিয়ে ছিল, একে অন্যের দিকে। বোকামির জন্য ঐ লোকটাকে গ্রেফতার করেছিল তারা। আসল ঘটনা ছিল ঘরটাতে এক দর্জি তার সহকারীকে শার্ট কাটা শিখাচ্ছিল তখন !

পাগলটা মুচকি হাসে। নিজেকে বাহবা দেয়, আমি পাগল হতে পারি, তবে এতোটা বোকা নই। তারপর একসময় আনমনে হেঁটে চলে অন্ধকারে, গভীর নিকষ কালো অন্ধকারে মিলেয়ে যায় রাতজাগা পাগলটা।

নয়া যৌবনপ্রাপ্ত সূর্যটা উঁকি দিয়েছে শহরের পূর্বকোণে। ঘুমকাতর চোখে আকাশ সমান স্বপ্ন নিয়ে কাজের সন্ধানে ঘর ছাড়ে মানুষ। পাড়ার ঐ নির্জন ঘরের মেঝেতে লেগে আছে ছোপছোপ রক্তের দাগ। সাঁইরেন বাজানো পুলিশের গাড়ি কাঁপিয়ে দিচ্ছে পুরো শহর, ঘুমন্ত শিশুদের অবুঝ মন।

পাগলটা দূরে দাঁড়িয়ে দু'হাতে অনবরত নিজের বুকে আঘাত করছে। চোখ দুটা ছলছল করছে তার। সে বিড়বিড় করে বলছে, আমি পাগল, আমি বোকা, আমি পাগল........

ছবি-গুগল
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×