somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরমোনাই মাহফিল উদ্বোধন :

২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চরমোনাইর পীর আমিরুল মুজাহিদীন আলহাজ হজরত মাওলানা সৈয়দ রেজাউল করীম দুনিয়াবী নিয়্যতের পরিবর্তন করে আল্লাহমুখী নিয়্যতের দিকে ধাবিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের কলবের ভেতরে এখনও শয়তানি, না-ফরমানি ও আল্লাহবিরোধী কার্যকলাপ দূরীভূত হচ্ছে না। চরমোনাই দরবার শরিফে প্রথম দফায় ৩ দিনের মাহফিলের উদ্বোধনী বয়ানে গতকাল ফজরবাদ তিনি এ কথা বলেন।
গতকাল উদ্বোধনী বয়ানে তিনি আরও বলেন, কলবের রোগ দূর করতে সকাল সন্ধ্যা দু’বেলা জিকির ও তরিকার ৫টি নিয়ম পালন করতে পারলে আল্লাহকে খুব সহজেই পাওয়া সম্ভব। পীর ছাড়াও প্রথমদিন অন্যান্যের মধ্যে বয়ান করেন মাওলানা সৈয়দ মো. মুবারক করীম, সন্দীপের পীর জামাতা মুফতি ওমর ফারুক ও মাওলানা সেকেন্দার আলী প্রমুখ।
এদিকে মাহফিলে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষ ছুটে এসেছেন চরমোনাই। মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনের এ মাহফিল।
এদিকে মাহফিলে আসা লাখ লাখ মুসল্লিদের দেয়া বয়ান শোনার সুবিধার্থে দরবার শরিফের নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় সাড়ে তিনশ’ মাইকের ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেল এলাকায় ৩৫০০টি বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে। বিদ্যুত্ সরবরাহে বিঘ্ন সৃষ্টির হলে বৈদ্যুতিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে দুইটি জেনারেটর রয়েছে।
মুসল্লিদের গভীর নলকূপ থেকে পানি সরবরাহে ১৫ হাজার পানির কল বসানো হয়েছে। শৃংখলা ও নিরাপত্তা রক্ষায় ২৫০০ স্বেচ্ছাসেবক, ১৫০০ মাদরাসা ছাত্র নিয়োজিত রয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা এখানে দায়িত্ব পালন করছেন। অসুস্থ মুসল্লিদের চিকিত্সা সেবায় নিজস্ব ব্যবস্থাপনায় ৫০ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল চালু করা হয়েছে।
এদিকে হামদর্দ বাংলাদেশের পক্ষ থেকে মাহফিলে আসা গরীব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ ব্যবস্থার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। গতকাল এ ক্যাম্পের উদ্বোধন করেন চরমোনাই দরবার শরিফের নায়েবে আমিরুল মুজাহিদীন আলহাজ মাওলানা সৈয়দ মুহাম্মদ বিল্লাহ আল মাদানী।
মাহফিলের ২য় দিনে আজ সকাল ১১টায় দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখের উপস্থিতিতে ওলামা সম্মেলন এবং ৩য় দিন সকাল ১১টায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া মাহফিলের ৩ দিনই সকাল-সন্ধ্যা পীর হুজুরের প্রধান বয়ানসহ অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। পীর সাহেব চরমোনাইর বয়ানসমূহ প্রতিদিনই অডিও ক্যাসেট আকারে বাজারে প্রকাশ করা হয়


আমার দেশ

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×