ম্যাঁওপ্যাঁও মন্তব্য খোঁচাখুচি পরিবেশ
১১ ই মে, ২০১৮ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিঃদ্রঃ ব্লগারদের মন্তব্যের ভিত্তিতে ছড়া লেখার জন্য চাঁদগাজী ভাইয়ের কাছে আগেই মাফ চেয়ে নিচ্ছি।
ম্যাঁওপ্যাঁও মন্তব্য
খোঁচাখুচি পরিবেশ
মাঝে মাঝে মজা লাগে
বলতে হয় বেশ বেশ।
অনেকেই বিজ্ঞ লোক
এই সামু ব্লগে
তারপরেও খোঁচাখুচি
ধরল তাদের কি রোগে?
চাঁদগাজী বয়স ভারী
ছেষট্টি তো হবে পার
মুক্তিযোদ্ধা বলে তিনি
উঁচু করে রাখেন ঘাড়।
জিয়ার অধীনে নাকি
মুক্তিযুদ্ধ করেছেন
রাজাকার আর খান সেনা
কত নাকি মেরেছেন।
যুদ্ধ করলেও যুদ্ধের কথা
কোথাও তিনি লেখেন না
খালেদার দোষ ছাড়া
অন্য কিছু দেখেন না।
খালেদার নাম নিলেই
উঠে বসে সাতবার
জিয়ার সাথে যুদ্ধ করেও
জানি না ক্যান ক্ষোভ তার।
ম্যাঁওপ্যাঁও মন্তব্য
অনেকের লেখাতে
ব্লগাররা ব্যস্ত থাকেন
তার এসব ঠেকাতে।
আপত্তিকর মন্তব্য
মাঝে মাঝে দেখতে পাই
মেয়েদের লেখায় দেখলে
নিজেই যেন লজ্জা পাই।
আমি পবন অনুরোধ করে
গাজী ভাইকে বলে যাই
খোঁচাখুঁচি না করে
গঠনমূলক মন্তব্য চাই।
ম্যাঁওপ্যাঁও মন্তব্য
যদি সদা করে যান
ক্ষেপে গিয়ে অনেকেই
করবে আপনায় অপমান।
বয়সেতে বড় আপনি
এটা কেউ মানবে না
কত বড় পদে আছেন
তাও কেউ জানবে না।
আপনার প্রতি ক্ষোভ নাই
চাই পরিবেশটা
সবার সাথে তাল মেলাতে
করেন এবার চেষ্টা।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন