somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাসানীর মজার রান্নার সেই প্রবীণ নেতা হারিয়ে গেলেন

১২ ই মে, ২০১৮ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভাসানীর রান্না করা খাবার নিয়ে যার মজার কাহিনী গত ছয় তারিখে এই ব্লগে পোষ্ট করেছিলাম সেই মাঈদুল ইসলাম এমপি (কুড়িগ্রাম) আর নেই। ১০ তারিখ বৃহষ্পতিবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তিনি ১৯৪০সালে জন্মগ্রহণ করেন এবং তার বয়স হয়েছিল ৭৮বছর। তিনি চলমান সংসদের এমপি এবং বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী ছিলেন।
**** আপনাদের জ্ঞাতার্থে কাহিনীটি আবার দেয়া হলো। ****


ষাটের দশকে মুসলিম লীগ নেতা এবং সাবেক মন্ত্রী আবুল কাশেম সাহেবের পুত্র মাঈদুল ইসলাম একজনকে সাথে নিয়ে গেলেন মওলানা ভাসানীর সাথে দেখা করতে। তখন ছিল রোজার সময়। ভাসানী তাদেরকে জিজ্ঞেস করলেন তাঁরা রোজা রেখেছে কিনা। মওলানা সাহেবের এমন কথায় তাঁরা মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, রোজা রাখে নাই।

তারা রোজা রাখে নাই শুনে মওলানা সাহেব বলল, রোজার দিন তোমাগো এহন কি খাইবার দেই, বাবুর মাও নাই (মওলানার স্ত্রী আলেমা ভাসানী)। বাবুর মাও আমারে ফালায়া পাঁচবিবি গ্যাছে বাপের বাড়ি। একটু চিন্তা করেই বলল, আচ্ছা বসো। ভাত না খাইয়া কিন্তু যাইয়ো না, দেহি কি করবার পারি।

তাদের বসতে বলে মওলানা সাহেব নিজেই রান্নার কাজে লেগে গেলেন। রান্না করার মত মাছ মাংস কিছুই ছিল না। গতকাল একজনে একটি রুই মাছ দিয়েছিল সেটিও খাওয়া শেষ হয়েছে, শুধু রুই মাছের তেলগুলো আছে। মওলানা এই তেল দিয়েই লাকরির চুলায় বেগুন রান্না করলেন।

খাওয়ার সময় তারা যেন হুশহারা হলেন। মাঈদুল ইসলামের ভাষ্য মতে, রুই মাছের তেল দিয়ে রান্না করা বেগুনের তরকারী এত স্বাদ হয়েছিল যে খেতে খেতে পরিমাণের তুলনায় অনেক বেশি খেয়েছিলেন।

আসলে মওলানা ভাসানীর রান্নার হাত খুবই ভালো ছিল। তরকারীতে একটু ঝাল বেশি দিত ঠিকই কিন্তু খেতে খুব স্বাদ হতো।

এখানে লক্ষ্যনীয় যে, নিজে রোজা রেখেও বে রোজদার অন্যকে নিজের হাতে রান্না করে খাওয়াতে দ্বিধা করতেন না। নিজে ধর্মনিষ্ঠ ছিলেন কিন্তু ধর্মের আচার অনুষ্ঠান অন্যের ঘাড়ে চাপানো পছন্দ করতেন না।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৮ রাত ১১:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×