অন্তর্বর্তীকালীন সরকারে ভবিষ্যত সুখকর নাও হতে পারে
১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্বর্তীকালীন সরকার সুস্থ্যভাবে দেশ চালাতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ এতোদিন যারা স্বৈরাচারী রাজত্ব করে এসেছে তারা কোনঠাসা হয়ে গেছে। তারা এই কোনঠাসা হওয়াটা কোনভাবেই মেনে নিতে পারছে না। কোটি কোটি টাকা দুর্নীতি করে আর্থ আত্মসাত করা লোকজনের ঘি ভাতে ছাই পড়েছে। এমন অবস্থায় এই সরকারকে কোন ভালো কাজকেই তারা ভালোভাবে করতে দিবে না। চুরি ডাকাতি ছিনতাই করে দেশকে অস্থিতিশীল করে দেবে।
এরপর বড় বড় মহাজনকে দিয়ে বাজার সিন্ডিকেট করে জিনিষ পত্রের দাম বৃদ্ধি করে মানুষ ক্ষেপিয়ে দিবে, যেমন দিয়েছিল ফখরুদ্দিন সরকারে সময়। বাজার সিন্ডিকেটের সাথে কুলোতে না পেরে সেনা প্রধান মইন ইউ আহমেদ বলতে বাধ্য হয়েছিলেন ভাতের বদলে আলু খান। এবারো হয়তো সেই পদ্ধতি অনুসরণ করতে পারে। একটি কথা আছে সুবক্তা সুশাসক নাও হতে পারে তেমনি অতি ভদ্রলোকের পক্ষে বিভিন্ন দলের উচ্ছৃঙ্খল লোকজন নিয়ন্ত্রণ করে দেশ শাসন খুব একটা সহজ হবে না। যারা দুর্নীতিবাজী করে এতদিন টাকা পয়সা কামিয়ে আসছে তারা সুশাসকদের ভয়ে কিছুদিন চুপ থাকলেও সময় সুযোগ বুঝে ফুসে উঠবে। তখন দৃর্বৃত্তরা সরকারকে ব্যার্থ করার জন্য দেশে অরাজকতা শুরু করবে। সাধারণ জনগণের সাদরে গ্রহণ করা আশাবদী এই সরকারের প্রতি জনসমর্থন যাতে না থাকে সেই দিকে তারা চেষ্টা করে যাবে। কাজেই শান্তিকামি জনগণের উচিৎ হবে এইসব অরাজকতা সৃষ্টি করে সরকারকে যাতে ব্যার্থ করতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন