
১,
ভাগাড়ের মাংসের রেশ এখনও কাটেনি, তারই মধ্যে মানুষের বিশ্বাস নিয়ে ফের একবার ছিনিমিনি খেলে এবার শিরোনামে এল টয়লেটের চা । ঘটনাটা ঘটেছে হায়দ্রাবাদে । ভারতীয় রেল পরিষেবার এই আতঙ্কজনক চিত্র উদ্বেগে ফেলেছে যেখানে ট্রেনের টয়লেটের জল দিয়ে তৈরী হচ্ছে চা । রেল ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, এই ঘটনাটা ২০১৭ সালের ডিসেম্বর মাসের।
সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের চেন্নাই সেন্ট্রাল -হায়দ্রাবাদ চারমিনার এক্সপ্রেসে উঠে এসেছে এই অবক্ষয়ের দৃশ্য। সেকেন্দ্রাবাদ ও কাজিপেটের মধ্যে কর্মরত কন্ট্রাক্টর পি.শিবপ্রসাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছে ভারতীয় রেল । তাকে একলক্ষ টাকা জরিমানা করেছে আই.আর.সি.টি.সি.
২, মেট্রো স্টেশনে বা রেলের কামরায় যখন ভিড়ের সুযোগে অকারনে কোন মহিলার শরীর ছুয়ে যায়,কামুক হাতের স্পর্শ, তখন সেই মহিলার প্রতিবাদে সামিল হননা, তথাকথিত নীতি পুলিশের দল । অথচ আলিঙ্গনাবদ্ধ যুগলের দিকে তেড়ে যান একদল মারমুখী যাত্রী।গত সোমবার রাতে দমদম মেট্রোতে এক যুগলকে এরকম অবস্থায় দেখে বেদম মার দেন একদল যাত্রী । যা এখন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের অন্যতম আলোচনার বিষয় ।
৩, সদ্যপ্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা WHO র রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দূষিত দশটি শহরের মধ্য ভারতের নয়টি শহর, যেগুলি আবার গঙ্গা তীরবর্তী। প্রথম- কানপুর, দ্বিতীয় -ফরিদাবাদ, ক্রমশ- বারানসি, গয়া, পাটনা , দিল্লী , লখনউ, আট নম্বরে একমাত্র ক্যামেরনের বামেন্ডা , নয়- আগ্রা এবং সবশেষে - মুজফফরপুর ।
উল্লেখ্য who ইন্ডিকেটরের সংখ্যা চব্বিশটা । যাদের মধ্যে প্রধান হল, বায়ুর কোয়ালিট,জলের কোয়ালিটি, জলনিষ্কাশন, ভারী ধাতু , বন, মাছচাষ, আবহাওয়া, শক্তি, বায়ু দূষণ, জলের উৎস,কৃষি প্রভৃতি ।
ছবি ক্রেডিট -ফেবু।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



