
বর্তমানে দিল্লীর কেন্দ্রীয় সরকার যখন , বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচি নিয়েছে, বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন, কন্যাশ্রী প্রকল্প চালু করে মেয়েদের সামাজিক উন্নয়নের নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, ঠিক তখনই ভারতের মধ্যপ্রদেশের বানজারা সম্প্রদায় বিবাহের পর কন্য সন্তান কামনার আগ্রহে থাকেন । তবে তাদের এই কন্যার প্রতি আগ্রহের প্রকৃতিটি একটু আলাদা । শুধুমাত্র গনিকা হতেই বানজারা দম্পতীর কাছে কন্যা বড় কামনীয় । কাজেই এহেন সমাজে কন্যার জন্মদাতা মায়ের কদর যে অনেকটা বেশি তা বলা বাহুল্য । বানজারা বাবার কাজ হল, স্ত্রী ও মেয়ের দেহের পশরার ব্যবস্থা করে দেওয়া । স্ত্রী ও মেয়ের দেহের পশরাই তাদের আয়ের মূল উৎস ।
হয়তো শুনতে খারাপ লাগছে, তবে যৌন আবেদনের ঐতিহ্য ভারতের বহু পূরানো । মৌর্য আমলে শিল্পে যৌন কারুকলা প্রশংসা পেয়েছিল । পরে গুপ্ত যুগে তা আরও ব্যাপক আকার ধারন করে, উপরন্তু নতুনত্ব পায় যৌন আবেদন । সুতরাং ঐতিহাসিক দিক দিয়ে প্রশংসনীয় এহেন শিল্প আজ যদি একটু বাড়টি মর্যাদা পায়, তাহলে তা আর আপত্তির কেন? বরং প্রাচীনত্বের একটু আধুনিক চমক হওয়াটাই স্বাভাবিক । আর পরিবর্তন! বর্তমান বিশ্বের একটি লুপ্তপ্রায় শব্দ হল পরিবর্তন। আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত যে সব অনিয়মকে সাক্ষাত করি, শুধু এই শব্দের বদান্যতায় আমরা তা সহজে হজম করি । বরং দেখা যাক যৌনবৃত্তির প্যারামিটারটা কোন দিকে......

পরিসংখ্যান বলছে, ৭৫ টি গ্রামে প্রায় ২৩ হাজার মানুষের মধ্যে ৬৫ শতাংশ মহিলা । যদিও এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, নাই আভা সামাজিক চেতনা সমিতি । বিভিন্নভাবে সরকারি ও বেসরকারি ভাবে তারা এলাকায় নিরন্তর প্রচারাভিযান চালাচ্ছে । মান্দাসোরে ৩৮ টি গ্রামের মধ্যে ৩৪৩৫ জনের বাস, যাদের মধ্যে মাত্র ১১৯২ জন পুরুষ । নাই আভা সামাজিক চেতনা সমিতির মতে, এরা প্রয়োজনে ১০০০০ টাকা দিয়ে কন্যা সন্তান কেনে, উদ্দেশ্য একটাই ইনভেস্টমেন্ট । তবে এরা কেনা মেয়েদের যত্ন করেনা ।
তবে আশার যে নিমুচ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষিত মেয়েদের চাকরীর আশ্বাস, শিশুদের বিদ্যালয়ে পাঠানো সম্ভব হবে একমাত্র পুলিশের হস্তক্ষেপেই । আর এই মানসিকতার পরিবর্তন হলে নাই আভা সামাজিক চেতনা সমিতির সাফল্য আর প্রচেষ্টার প্রাপ্তিযোগ হবে তা বলা বাহুল্য ।
পোষ্টটি শ্রদ্ধেয় ব্লগার ঠাকুর মাহমুদ ভাইকে উপহার দিলাম।
ছবি ও তথ্য ২৪ ঘন্টা ওয়েবপেজ
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



