somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পদাতিক চৌধুরি
আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

কবিগুরু ও একটি অমীমাংসিত প্রশ্ন

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবিগুরু হলেন বিশ্বের সেই বিরল ব্যক্তি যার লেখা গান তিনটি দেশের জাতীয় সংগীত। ভারত, বাংলাদেশের পর তৃতীয় দেশটি হল শ্রীলঙ্কা। কিন্তু বিষয়টির মধ্যে একটু প্রশ্ন রয়ে গেছে। এ প্রসঙ্গে সর্বাগ্রে আমরা দেখবো শ্রীলঙ্কার জাতীয় সংগীতটি।


শ্রীলঙ্কা মাতা

মা লংকা আমি তোকে প্রণাম করি ,
হেমা তোর সমৃদ্ধি বিপুল,
দয়া আর মমতায় তুই অতুল,
অনাজ আর সুস্বাদু ফলেতে পূর্ণ ,
উজ্জ্বল রঙের সুগন্ধিত ফুলে ফুলেল,
জীবন আর সকল ভাল বস্তুর ধাত্রী,
আনন্দ আর বিজয়ের আমার ভূমি,
আমার আভারী প্রশংসা স্বীকার করি।
আমাকে জ্ঞান আর সত্যের দান দেয়া জননী,
তুই আমার সামর্থ্য আর আন্তরিক বিশ্বাস,
আমার দিব্য জ্যোতি আর সংবেদনশীল জীব,
জীবন আর মুক্তির শ্বাস,
আমাকে বন্ধন মুক্ত প্রেরণা প্রদান কর,
নবীন বুদ্ধি আর শক্তিতে,
রোগ, ঘৃনা কলহ, সকল শেষ হয়ে যাক,
ভালবাসয় পূর্ণ এক শক্তিশালী রাষ্ট্র,
আমরা সবাই একহয়ে আগ বাড়াই,
হেমা, আমাকে পূর্ণ স্বাধীনতার দিকে নিয়ে যা।

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদযাপনকালে বাংলাদেশের কয়েকটি সংবাদপত্র, এই মর্মে একটি খবর পরিবেশন করে যে শ্রীলঙ্কার জাতীয় সংগীতটির রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। নিঃসন্দেহে এখবরে আমাদের গর্ব হবার কথা । কিন্তু সন্দেহ থেকে গেল খবরটির বিশ্বস্ততা বা নির্ভরযোগ্যতা নিয়ে । কারন সংবাদে সুনির্দিষ্টভাবে কোনো তথ্যের উল্লেখ নেই । পাশাপাশি কবিগুরুর জীবনীকার বা গবেষকরাও এমন কোনো সূত্র দিতে পারেননি যে গানটির রচয়িতা কবি স্বয়ং ।

ওদিকে আবার দ্বীপরাষ্ট্রের নিজস্ব পোর্টালে জাতীয় সংগীতের কম্পোজার হিসাবে আনন্দ সানারাকুনের নামও আছে । তাহলে তার কৃতিত্ব
নিয়ে এই প্রশ্ন কেন? উল্লেখ্য সংগীতটির সুর অনেকটা রবীন্দ্র সংগীতের অনুরুপ । উইকিপিডিয়া মতে ১৯৩০ সালে আনন্দ সামারাকুন চারুকলা ও সঙ্গীত পাঠ নিতে বিশ্বভারতীতে আসেন । অল্পদিনের মধ্যে তিনি কবিগুরুর নৈকট্য লাভ করেন । ১৯৩৮সালে তিনি গুরুদেবের কাছে একটি গান লিখতে অনুরোধ করেন । রবীন্দ্রনাথ বাংলায়, 'নমো নমো শ্রীলঙ্কা মাতা, ' গানটি লিখে সুরদেন । ১৯৪০ সালে দেশে ফিরে ১৯৪৬ সালে আনন্দ সিংহলি ভাষায় গানটি অনুবাদ করে একটি রেকর্ড বার করেন। ইতিমধ্যে তৈরী হওয়া জাতীয় সংগীত কমিটিতে আনন্দ গানটি জমাও দেন । সেই মত ১৯৫১ সালের ২২ নভেম্বর গানটি শ্রীলঙ্কার জাতীয় সংগীতের মর্যাদা লাভ করে।

কিন্তু গানটি পরবর্তীকালে সমালোচনায় পড়লে, আনন্দ পাল্টা প্রবন্ধ লিখে মতামত ব্যক্ত করলেও সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি । জাতীয় সঙ্গীত পরিষদ আনন্দের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই শ্রীলঙ্কা মাতার পঙতিতে কিছু পরিবর্তন আনে । সূত্রমতে এই অপমান ও দুঃখ সহ্য করতে না পেরে আনন্দ ১৯৬২ সালে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেন ।

তবে সংবাদ মাধ্যমে পরিবেশিত ভাষ্য সত্য হলে ধরে নিতে হয় আনন্দ অসততা করেছেন । রবীন্দ্র নামের গানের অনুবাদ তাঁর নিজের বলে
চালিয়ে দিয়েছেন । অন্যায়ভাবে নিজের বলে জাতীয় সংগীতের প্যানেলে জমাও দিয়েছেন । সেক্ষেত্রে বরং গ্লানি ও দহনের কারণেই আত্মহত্যা করেছিলেন বলে অনুমান করা হয় ।

পাশাপাশি এটাও ভাবার বিষয় যে একজন সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমান ছাড়াই এ ধরনের অভিযোগ আনাটা একটা
অপরাধ হল নয়কী? শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে এ ধরনের অভিযোগ আনাটা ওনার প্রতি অবিচারের নামান্তর ।

পোষ্টটি শ্রদ্ধেয় ব্লগার প্রিয় নিজাম উদ্দিন মন্ডল ভাইকে উপহার দিলাম ।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৯ সকাল ৮:১৫
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

কেন নিজে নিজে এআই দিয়ে, নেট ঘেটে ডাঃ জাহাঙ্গীর কবির স্যারের সব সত্যতা পাচ্ছে...!

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

বারডেম সহ সকল ডাক্তারদের উচিত নন কমিউনিকেবল ডিজিজ গুলো বেশি বেশি ঔষধ দিয়ে, ছয় বেলার জায়গায় দরকার হলে আরো কয়য়েক বেলা মুড়ি, বিস্কুট, খই এর সাথে আরো কিছু যোগ করে,... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

×