
আজ ভল্গার তীরে কাজান শহরে ফুটবলের বিশ্বযুদ্ধে অংশ নিচ্ছে ব্রাজিল ও বেলজিয়াম । কাজানে নেইমারকে সাহায্য করতে নামছে স্টপারে সিলভা - মিরান্দা জুটি, মিডফিল্ডে পাউলিনহো - ফেনান্দিনহো জুটি । এটা দেখেই বেলজিয়াম কোচ এক সাংবাদিক মিটে জানিয়েছেন, তারা অ্যাটার্ক ও ডিফেন্স দুটিই ভালো ভাবে করতে পারে । যদিও কোচ মার্তিনেস বেল. কোম্পানীর জেতার ব্যাপারে নিশ্চিত ।
পাশাপাশি এবারের বিশ্বকাপ শুরুর আগে বেলজিয়ামকে অন্যতম ফেবারিট ধরেছিলেন ব্রাজিলীয় কোচ তিতে । তিনিও আশাবাদী দুটি দলই দারুণ ফুটবল উপহার দেবে । বিশ্বফুটবলের মঞ্চে সবাই যখন নিজেদের স্ট্রাটেজি গোপন রাখতে মরিয়া, প্রেসমিটে কিছু না বলা যেখানে অলিখিত প্রথা সেখানে সাংবাদিকদের ডিফেন্স নিয়ে একটি প্রশ্নের জবাবে কোচ তিতের সহকারী জেভিয়ার পাঁচটা কারন দেখিয়েছেন । সেগুলি হল - ১, জোনাল মার্কিং ২, টোটাল প্রেসিং ৩, ডিফেন্সিং রত অবস্থায় আক্রমন ৪, জয়ের ব্যাপারে ধারনা নিয়ে মাঠে নামা ৫, পারস্পরিক বোঝাপড়া ।
জাপানি ফুটবলারদের সান্ত্বনা দিয়ে গত ম্যাচে ফুটবল বিশ্বে গুডবয়ের শিরোপা পেয়েছেন বেলজিয়ামের এক নম্বর স্ট্রাইকার লুকাকু । এহেন লুকাকুকে নেইমারের ডাইভ নিয়ে প্রশ্ন করলে বলেন, নেইমার মোটেই অভিনেতা নন । প্রচন্ড স্কিলফুল । ওকে প্লেয়াররা বাজে ভাবে ফাউল করে । কেননা ওর স্কিলগুলি অস্বাভাবিক । নেইমার ভবিষ্যতে বিশ্বের সেরা ফুটবলার হতে পারে ।
কাজানে শান্তির প্রতীক হিসাবে সর্বধর্ম সমন্বয়ের এক বিশাল স্তম্ভ তৈরী হয়েছে ১৯৯২ সালে । তাঁর সামনে ব্রাজিলীয়ানরা নেইমারকে নিয়ে টাটকা গানও ধরেছেন, জোগার পারা আনিমার । সুতরাং নেইমার আজকের সেই স্বপ্নের ফেরিওয়ালা ।
নির্দিষ্ট সময়েই খেলা শুরু হল । ঠিক বারো মিনিটের মাথায় ব্রাজিল আত্মঘাতি গোল দিলো। ফলে বেলজিয়াম এই মুহূর্তে এক গোলে এগিয়ে থাকলো।একত্রিশ মিনিটের মাথায় ব্রাজিল দ্বিতীয় গোল খেলো । গোলটি করেন ডি ব্রিউন । এখনোও পর্যন্ত খেলার ফলাফল ব্রাজিল ০ - বেলজিয়াম ২। এখন প্রশ্ন ব্রাজিল কী পারবে খেলার সমতা ফিরিয়ে এগিয়ে যেতে । উত্তরপেতে আমাদের আরোও একটু অপেক্ষা করতেই হবে ।দ্বিতীয়ার্ধে ব্রাজিল অসাধারণ ফুটবল উপহার দিলো । তবে বেলজিয়াম ব্রাজিলের সমুদ্রের ঢেউ এর মত আগমান সব আক্রমনকে প্রতিহত করে দেয় । অসম্ভব সব সেভ করেছেন বেলজিয়ামের গোলরক্ষক । আসলো প্রথমদিকে ব্রাজিল চিরাচরিত অ্যাটাকিং ফুটবল খেলতে গিয়ে দুটি গোল খেয়ে বসায় পরের দিকে হাজার চেষ্টাতেও লক্ষ্যে পৌছাতে পারেনি , কারন ততক্ষণে জয়ের স্বাদ পাওয়া বেলজিয়াম সম্পূর্ণ ডিফেন্সে নেমে এসেছে। পরিবর্ত হিসাবে অগাস্টিন নামতেই ব্রাজিল ফল পেলো । একটা গোল পরিশোধ করলেও শেষরক্ষা আর হলোনা । ফলে ২- ১ গোলে পরাজিত হয়ে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




