সিগারেট জ্বলা ঠোঁটে তখন নৈসর্গিক আলো
উপাদেয় বস্তুতে মদের গন্ধ।
নিজেকে ডুবিয়ে দিয়েছিলাম কোন এক নারী-নদীতে;
ঢেউয়ের তোড়ে আর ডাঙায় উঠতে পারিনি।
এ পরাজয় স্মৃতির দরজা ঠেলে কড়া নাড়ে বিধ্বস্ত শহরে;
উন্মুক্ত আকাশে যখন চাঁদ ছিল একান্ত আমার। পদ্ম সরোবর বারবার কাছে টানতো-
চাঁদ আর আমি মিশে যেতাম সেখানে
জল-তরঙ্গে বাহারি স্বপ্ন আমাদের পা ছুঁয়ে দিত।
তারপর বহুদিন আকাশে চাঁদ ছিলো না;
কৃত্রিম আলোয় দেখেছি নকল চাঁদ।
ভূগর্ভের কোন স্তরে আঁটকা পড়ে আছি, জানা হয়নি।
চন্দ্রগ্রহণ লেগেছিল কবে?
একসিন্ধু কষ্ট বুকে ক্যানাবিস পাতা শুকিয়ে যায়
কচি আকাশ উদাস চোখে চেয়ে থাকে;
কুয়াশা ঢাকা পথে, চশমার বুনো কাঁচে স্বপ্নরা আরো গাঢ় হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




