হয়ত ইতিহাস বেশ আর কম সবার জানা , তাই ইতিহাস ঘাটতে গ্যালাম না , কাজের কথায় আসি ॥
.
আঁজ্ঞে না মশাই, এই দিবস ডা নিয়ে আমার বিষয়ে কোন আগ্রহ কিংবা চুলকানি নেই , তবে কিছু প্রশ্ন আছে হয়ত উত্তরগুলো সবার জানা , বিশ্বের ৮০টা দেশ নাকি এই দিবস ডা পালন করে , বাঙ্গলাদেশই বা বাদ যাবে কেন !! হয়তো গতানুগতিক ভাবে পালন করা হচ্ছে না হয় লোক দেখানো,এই লোক দেখানো বলার পেছনেও তো কারন আছে নাকি!!
.
আচ্ছাএকটু কি ভেবে বলবেন নাকি !! এই মহান মে দিবসে সকল শ্রমিক ছুটি পেয়েছে কি ? আপনার ড্রাইভার সে কি আজ ছুটি পেয়েছে !! হয়তো বলবেন আমার তো গাড়িই নেই ড্রাইভার কই পামু ? না মিবাঈ , এটা সার্বজনীন ভাবে বলছি বিশেষ করে ধনী শ্রেনী লোকদের । এবার আসি আপনার বাড়ির কাজের ভুয়া নিয়ে , সে কি আজ ছুটি পেয়েছে !! সে ছুটি পাবে ক্যামতে , আজ তো বাসায় ম্যালা গেস্ট আসবে , আজকের দিনে কাজ না করলে হয়তোবা তার কপালে ভাত জোটবে না , তাই সে কাজ করতে বাধ্য । অন্যান্য শ্রমিকের কথা বাদই দিলাম ।
.
শ্রমিকরা ছুটি না পাইলেও শ্রমিক খাটানো মহাজন-গুরুরা আজ ঠিকই আয়েশ করে ছুটি কাটাবে, আর কত ভন্ডামী চলবে !!! মে দিবস কি শুধুই শ্লোগান , চিৎকার চেঁচামেচি , বড় বড় বুলি ছুড়া ? পোশাক শিল্পের শ্রমিকরা কি তাদের ন্যায্য অধিকার পায় ? নাকি মে দিবসে শুধুই টকশো তে গলাবাজি , পয়সা-খোর শ্রমিক নেতার ভাওতাবাজি ? হয়তোবা শ্রমিকের মাথায় লাল ফিতা বেধে রাস্তায় হাটাহাটি করা । নাকি মে দিবস ভার্চুয়াল জগত ফেসবুক কিংবা ব্লগে কিছু জ্বালাময়ী স্ট্যাটাস এরপর সব ভুলে যাওয়া !!!
.
সে যাই হোক , জোর দাবি জানাই শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় , সকল শ্রেণীর শ্রমিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা , শ্রমই শক্তি , শ্রমই সকল উন্নয়নের চাবিকাঠি ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



