যাদের বেতন মাত্র মাসিক ২০০০-২৭০০ টাকা....!!!
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে দেশের সরকার মানবেতর জীবনযাপনকারী হাজার হাজার শিক্ষকের (যাদের বেতন মাত্র মাসিক ২০০০-২৭০০ টাকা) এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনের মুখেও সাফ জানিয়ে দেয় সরকারী কোষাগার খালি, তাই এমপিও ভুক্তির জন্য ৮০০-১০০০ কোটি টাকার যোগান দিতে যে সরকার অপারগ; যে দেশের সরকার জ্বালানি তেলে হাজার কোটি টাকা ভর্তুকি দিতে পারে না বলে বার বার তেলের দাম এবং বিদ্যুতের দাম বাড়িয়ে জনগনের নাভিশ্বাস উঠাতে কুণ্ঠিত হয় না. আবার সরকার তাদের বড় করে দেখে যাদের জন্য পদ্মা সেতু হয় নি। দুই আবুল শেষ করে দিলো আমাদের দেশের মানুষের স্বপ্নকে...
যে দেশের সরকার কৃষি, শিল্প থেকে শুরু করে সমস্ত সেবাখাত (স্বাস্থ্য, রেল সহ ) থেকে সরকারী ভর্তুকি কমিয়ে দিয়ে ক্রমান্বয়ে তা শূন্যের কোটায় নিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়নে সিদ্ধহস্ত, সেই সরকারই যখন দেখি রাশিয়া থেকে ৮ হাজার কোটি টাকার ঋণ (শর্তযুক্ত এবং সুদসহ) নিয়ে সমরাস্ত্র কেনার চুক্তি সম্পাদন করছে, তখন বিস্ময়ে হতবাক হতে হয় আমাদের! এই অস্ত্র বিলাসের কোন মানে আছে? দেশের লক্ষ লক্ষ শিক্ষককে অভুক্ত রেখে, দেশের সাধারণ মানুষের জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা না দিয়ে, কৃষি- শিল্প সহ সেবাখাতে ভর্তুকি হ্রাস করে দেশের সামগ্রিক উন্নয়নকে বিকশিত হতে না দিয়ে কেন এই অস্ত্র বিলাস...? রাশিয়া আমাদের মাথায় কাঠাল ভেঙ্গে খাবে আবার আমাদের মাথায় আঠা লাগিয়ে যাবে। রাশিয়া যে অস্ত্র আমাদের দেবে তা কি আদেও আমাদের দেশের কোনো কাজে আসবে...? এই আট হাজার কোটি টাকা দেশের উন্নয়নের কাজে কি লাগানো যেতো না......???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন