পটুয়াখালীতে ১২ বছরের একটি মেয়ে নাজমা বেগমের সহয়তায় ধর্ষণ করে শামীম আহমেদ আকন্দ নামের এক যুবক (পটুয়াখালী সরকারী কলেজের ২য় বর্ষের ছাত্র)। ২৯ ডিসেম্বর মেয়েটি শারিরিক অবস্থার অবনতির, আর্থিক অসংগতি আর লোকলজ্জার ভয়ে তাকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তাকে চিকিৎসা করানো হয়। কিন্তু আবারও রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হওয়াতে গত ১০ জানুয়ারীতে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।আমরা কি সব সময় বিচার চাইবো আর অপরাধীরা বীর বেশে আপরাধ করে যাবে...? তারা কি শাস্তি পাবে না...? তাদের কি কোনো বিচার হবেনা...শামীম আহমেদ ও নাজমা বেগমের নাম মামলা হলেও আসামিরা মেয়েটির পরিবার কে নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে... আমাদের দেশে অনেক নারী সংগঠন আছে। যারা বিভিন্ন টকশো তে কথার ফুলঝুরি দিয়ে প্রমান করতে চান তারা সমাজের অনেক বড় সমস্যা সমাধান করে ফেলেছেন...! শুধু কথা দিয়ে নয় যারা নারীদের নিয়ে কাজ করেন তারা প্রমান করেন আপনারা নারীদের নিয়ে আসলেও ভাবেন... ভারতের মানুষ যদি এই ভাবে প্রতিবাদ করতে পারে একটি মেয়ের জন্য তাহলে আমরা কেনো পারবো না। তারা ভারতের সরকারের ভিতকে নড়িয়ে দিতে পারে তহলে আমরা কেনো পারবো না... কিন্তু আমরা কি দেখলাম যে আমাদের দেশের নারী নেত্রীর ভুমিকাই যাই নি বুঝলাম না তাদের কি হলো... তারা কেনো রাজপথে বের হলো না...? পটুয়াখালীর ঐ ১২ বছরের মেয়েটির পক্ষে... আমরা যারা এই শহরে ব্যানার, ফ্যাসটুন আর মোমবাতি জ্বালিয়ে বার বার দাড়াই শহীদ মিনার, প্রেসক্লাব আর শাহবাগ চত্ত্বরে, ফেসবুক হাজার বার লিখ বিচার চাই, বিচার চাই। আমরা কি বিচার পাবো... বা যে মেয়েটি ধর্ষণের স্বীকার হয়েছে সেই কি কোনো বিচার পাবে...??? যখন ধর্ষণের প্রতিবাদে ঝড় বইছে তখনও ধর্ষকরা নিশ্চিন্তে ধর্ষণ করে বেড়াছে আজ আবার রাজধানীর তোপখানা রোডের এক বাসা থেকে রিতু নামের ১০ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে তোপখানা রোডের ট্রপিক্যাল টাওয়ারের চতুর্থ তলার একটি বাথরুম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আবার সাভারে এবার গার্মেন্টেস কর্মীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শাস্তির দাবী নিয়ে যেসব পরিবারগুলো এগিয়ে আসে সেই পরিবারগুলোর পাশে দাড়ানোর সময়ই থাকে না আমাদের নানা ব্যস্ততায় কিংবা অযুহাতে। কিন্তু আর কতবার আমরা পালাব? আর কত শামীম আকন্দ দের মত মানুষ নামের পশু জন্মাবে আমাদের নিরবতাকে পুজিঁ করে।
আর কত শামীম আকন্দ দের মত মানুষ নামের পশু জন্মাবে আমাদের নিরবতাকে পুজিঁ করে..???
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।