আচ্ছা আমরা কি উপহাস করে বলতে পারিনা যে, আমরা আমদের ফাঁসী চাই...!!! ফাঁসি ও যাবজ্জীবন সাজার সংবাদগুলো বেশ মনযোগ দিয়ে পড়া হয় না আমার তবুও পড়ি। প্রায়শঃই দেখি একজনকে হত্যার জন্যে তিন জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন এবং একজনের ৭ থেকে ১০ বছর জেল। বাদ বাকিরা বেকসুর খালাস। আমাদের দেশের মানুষের জীবনের দাম...? একেবারে সুলভ মূল্য! নামিদামি লোক যদি আমাদের দেশের সাধারণ জনতার কারোর রক্ত নেন, খুন বা গুম করেন তখন বিচারের বাণী প্রায়শঃই কাঁদে। তার বড় প্রমান হলো বিশ্বজিৎ হত্যা...যা আমাদের কে শংকাকে যুক্তিযুক্ত করে তোলে। আবার অনেক সময় ভুল করে রথী মহারথীদের কেউ সাধারণ কারো হাতে খুন বা গুম হলে আইন গর্জে ওঠে। ঝাঁপিয়ে পড়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য । আবার একই উপমা ধর্ষণ ও ধর্ষিতার ক্ষেত্রেও। ধনী ও প্রভাবশালীদের হাতে ধর্ষিতার ইজ্জতের মূল্য হয় মাত্র কয়েক হাজার টাকা। যা অনেক সময় দেখা যায় গ্রামের কোনো বিচার সালিশে... কিন্তু প্রভাবশালীদের ক্ষেত্রে......???? আজ সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের দ্বিতীয় রায় হয়েছে। আর এই রায় একাত্তরের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের চেয়ে কম লজ্জার নয়। তিন-চারশ হত্যা আর শতাধিক ধর্ষণের অপরাধ প্রমাণিত হবার পর জামায়াতি কাদের মোল্লাকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডদেওয়া হয়েছে। আমার খুব জনতে ইচ্ছে হয় কত জনকে হত্যা করলে একজনে ফাঁসী হতে পারে...? সংবাদপত্রে দেখেছি যে একজন মানুষ কে হত্যা করে আসামির ফাঁসী দেওয়া হয়েছে... আর কাদের মোল্লা অনেক মানুষকে হত্যা করে তার কি হলো... ??? শহীদের রক্ত এতোই সস্তা! মূল্যহীন! জাতির নারীদের সম্ভ্রমের কোনো মূল্য নেই? এতোই নগণ্য মা-বোনের সম্মান! আজব আমাদের দেশ আরো আজব আমাদের দেশের আইন... আচ্ছা আমরা কি উপহাস করে বলতে পারিনা যে, আমরা আমদের ফাঁসী চাই...!!!
আমরা কি উপহাস করে বলতে পারিনা যে, আমরা আমদের ফাঁসী চাই...!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।