ইন্টেরিয়র ডিজাইন শব্দটি এসেছে লাতিন শব্দ ইনট্রো থেকে, যার অর্থ ভেতর। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজাইন শব্দটি, যার অর্থ নকশা। এই দুটি শব্দ একত্রিত করলে হয় ইন্টেরিয়র ডিজাইন, যার আভিধানিক অর্থ দাঁড়ায় অভ্যন্তরীণ নকশা। তবে সাধারণত ইন্টেরিয়র ডিজাইন বলতে ঘর গোছানোকে বুঝে থাকি আমরা। বাস্তবে শুধু ঘর গোছানো নয়, ইন্টেরিয়র ডিজাইন শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। ইন্টেরিয়র ডিজাইনের বর্তমান চাহিদা ও কাজের স্কোপ :
এক সময় বাংলাদেশে করপোরেট প্রতিষ্ঠানগুলোই মূলত ইন্টেরিয়র ডিজাইনারদের মূল কর্মক্ষেত্র ছিল। এখন সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অ্যাপার্টমেন্টে ইন্টেরিয়র ডিজাইনারদের কাজের কর্মক্ষেত্র হিসেবে বিস্তৃত। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রয়োজনীয় কর্মক্ষেত্র তৈরি করার পরও পুরো বিষয়টি যাতে দৃষ্টিনন্দন হয়, সে কারণে অফিস স্পেস নেওয়ার শুরুতেই তারা ইন্টেরিয়র ডিজাইনারদের শরণাপন্ন হয়। অ্যাপার্টমেন্টগুলোতে লে-আউট থেকে শুরু করে রঙ বিন্যাস, লাইটিং এবং যথোপযুক্ত উপকরণ ব্যবহারের জন্য ইন্টেরিয়র ডিজাইনারদের কাছ থেকে শুরু থেকেই পরামর্শ নেওয়া হয়।
এই বিশেষ পেশার পেশাজীবীরা একটি স্পেসের ব্যবহার উপযোগিতার পাশাপাশি একে দৃষ্টিনন্দনও করে তোলেন।
ফ্রিল্যান্সার হিসেবে কাজের সুযোগ-সুবিধা
এখন দেশে ইন্টেরিয়র ডিজাইন শেখার অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অনেক চাকরির সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে মাসে একজন চাকরিজীবীর চেয়ে বেশি আয়ের সুযোগ রয়েছে। এ পেশায় সৃজনশীল আনন্দ যেমন আছে, তেমনি আছে মাঝে মধ্যে প্রচণ্ড চ্যালেঞ্জের বিষয়। তাই যারা চাকরি করতে চান না, এ পেশা তাদের জন্য হয়ে উঠতে পারে সৃজনশীল অথচ চ্যালেঞ্জিং একটি পেশা।
ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার যোগ্যতা কী?
বাংলাদেশে এখন অনেক ইন্টেরিয়র ডিজাইন ইনস্টিটিউট রয়েছে, যেখান থেকে এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ইন্টেরিয়র ডিজাইনিংয়ে আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। ভর্তির জন্য নূ্যনতম যোগ্যতা এসএসসি পাস। পাশাপাশি ধৈর্যশীল এবং মনোযোগী হতে হবে। এ যোগ্যতাগুলোকে পুঁজি করে অনেকেই এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে নিজের প্রতিষ্ঠান নিজেই চালাচ্ছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


