somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটবেলার সাইকেল

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটবেলাতে খুব সাইকেলের শখ ছিল।বাসার নিচে অনেক খোলা জায়গা ছিলো, অনেকে সাইকেল চালাতো, আর আমি শুধু দেখতাম। মাঝে মাঝে মা কে বলতাম, একটা সাইকেল কিনে দাও। শুধু শুনতাম, দিব, দিব, আগে সাইকেল চালানো শিখো, তারপর কিনে দিব। কিন্তু অন্য কারো থেকে ধার করে কিছু নেওয়া আমার পছন্দ ছিল না। তাই সাইকেল চালানো শিখা হয় নাই। ইচ্ছে ছিল, যদি নিজের একটা সাইকেল হয়, তবে সেটা দিয়েই সাইকেল চালানো শিখব। কিন্তু একটা ছাপোষা ফ্যামেলীতে সাইকেল অনেক বিলাসীতা। পরে একসময় বড় ভাই থেকে শর্ত আসলো, যদি স্কুলের পরীক্ষাতে বৃত্তি পাও, তবে কিনে দিব। তারা জানতো, এটা আমার জন্য একটা অসম্ভব শর্ত ছিল , এটা মনে করে আমার জন্য হয়ত এমন একটা শর্ত জারী করেছিল।

কিন্তু কোন এক অজানা কারণে অষ্টম শ্রেণীতে আমি এই শর্ত পূরণ করে ফেলি। কিন্তু আমি সাইকেল পাই নাই। আসলে ঐ সময়টাতে পারিবারিক/ অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল, কখনো আর সাইকেলের কথা বলতে পারি নাই। নুন আনতে পান্তা ফুরাতো অবস্থা। মুখ থেকে সাইকেল শব্দ আর বের হয় নাই।

সেই অজানা কষ্টটা অনেকদিন ধরে পুষে রেখেছি। সাইকেল চালানো আর শিখা হয় নাই।

কিছুদিন আগে বড়ভাবী বলছিলো, পাশের বাসার কিছু ছেলে সাইকেল চালায়, এটা দেখে আমার ৪ বছরের ভাতিজাটা সারাদিন সাইকলের দিকে তাকিয়ে থাকে। এটা শুনে আমার নিজের ছোট বেলার কথা মনে পড়ে গেল আবার। তাই গতবছর বাড়ীতে গিয়ে পরদিন ই একটা সাইকেল কিনে এনেছিলাম, লাল সাইকেলটার দাম নিল ৪৫০০ টাকা । বিকাল বেলা, সে ঘুমাচ্ছিল। ঘুম থেকে ডেকে তুলে বললাম, এই দেখো সাইকেল।

চোখে মুখে রাজ্যের বিস্ময় আর আনন্দ নিয়ে ভাতিজা বললো, "এটা আমার জন্য?"

তার এই আনন্দটুকু দেখে আমি আমার ছোট বেলার সব কষ্ট ভুলে গিয়েছি।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×