somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলাম! ঝুট-ঝামেলা ছাড়াই!! থ্যাংকস্‌ বিআরটিএ!

১৮ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুষ, দুর্নীতি, জাল-জালিয়তি, শ্লথ গতির জন্য কুখ্যাত বি আর টি এ থেকে মাত্র ২০ দিনে লাইসেন্স (ফটোযুক্ত মানি রিসিপ্ট) হাতে পেয়ে গেলাম। মোট খরছ হল ২৪৫০ টাকা- ২০৫০ গেছে সরকারী কোষাগারে আর ৪০০ স্পিড মানি (এর মধ্য ব্যাংকে যাতায়তও ওদের ঘাড়ে চাপিয়েছি)। যেহেতু সব পরীক্ষায় পাশ করেছি তাই এহেন ন্যায্যমুল্য! যাহোক ব্লগারকূলের জন্য বিস্তারীত...

প্রশিক্ষন
বাসার পাশে ভর্তি হয়েছিলাম। ৫০০ টাকা পেমেন্ট করি। ৪ ক্লাস শেষে কায়দামত পালিয়ে যাই! ম্যানুয়াল, ভাঙ্গারী স্টান্ডার্ডের গাড়ীতে বসতে কারই বা ভাল লাগে? এদিক ওদিক করে বাকীসময়ে হাতঝালাই। গ্রামের আঁকাবাঁকা চিকন রাস্তায় ৩ দিন আর মাঠে ২ দিন চর্চা করি ব্যাকগিয়ার ও পার্কিং ওকে করার জন্য।

এপ্লাই-১
এখানে সব ফরম পাওয়া গেল। http://www.brta.gov.bd/app_form_next.php (বাংলাদেশের এ অগ্রগতিটা বেশ ভাল লাগে। ফরমের জন্য সরকারী অফিসে আগের মত দৌড়াতে হয়না)। ছবি মোট কয় কপি লেগেছিল মনে নেই (বেটার ৫ কপি পাসপোর্ট ও ৫ কপি স্টাম্প সাইজ রেডি রাখা)। কাছের ডিসি অফিসেই বিআরটিএ ডেস্ক। ২৫০ টাকা সহ ফরম-১ জমা দিলে একটা হলুদ কার্ড দেয়। এটা লার্নার কার্ড। নিয়ম হল ১ মাস ওয়েট ও প্র্যাকটিস করা। তবে হালকা তদবির করে এক্সামের ডেটটা পরের সপ্তাহেই নিয়ে নিই। বলে রাখা ভাল, ৫ রকমের ড্রাইভিং লাইসেন্স রয়েছে-
১- মোটরবাইক
২-অপেশাদার (নিজের গাড়ী নিজে চালনার)
৩-পেশাদার (পেশা হিসেবে যারা ড্রাইভার)
৪-ইন্সট্রাকটর (যারা অন্যকে শেখাবেন)
৫-কন্ডাক্টর (বুঝতেই পারছেন!!!)
ফরম ঐভাবেই ফিলাপ করতে হবে। আমি (ও মনে হয় বেশীরভাগ ব্লগার) ২ নং ক্যাটাগরির লোক।

পরীক্ষা
৩ স্তরে বিভক্ত। রিটেন, পাশ করলে মৌখিক, পাশ করলে প্র্যাকটিক্যাল। আমার ক্ষেত্রে পুরোটাই একইদিনে। কোথাও কোথাও ভিন্ন ভিন্ন দিনে হয়। যাহোক একস্তর পাশ না করলে পরের স্তরে যাওয়া যায়না। এবং প্রতিবার প্রতিস্তর ফেলের জন্য ১০০ টাকা দিয়ে পুনরায় ডেট নিতে হবে হলুদ লার্নার কার্ডে। কি থাকে এসব পরীক্ষায়? দেখুন শেষ প্যারায়।

এপ্লাই-২
প্র্যাকটিক্যালে পাশ করা মানেই লাইসেন্সের জন্য এলিজিবল। তবে তাৎক্ষনিক না! অফিসে কয়েকদিন যোগাযোগ করে পাওয়া গেল চুড়ান্ত আবেদনের তারিখ। যথারীতি কিছু ফরম (সাইটে দেখুন), ছবি, ১৮৫০ (সরকারী) + ৩০০ (স্পিড মানি)+৫০ টাকা (বখশিষ!) জমা দেয়ার ৩ দিন পর ফোন করে জানাল 'আপনার রিসিট রেডি।' তড়িঘড়ি তা নিয়ে এলাম। ব্যাংকে জমার কম্পিউটার রসিদের মধ্য ছবি স্ট্যাম্পিং করা। চুড়ান্ত কার্ড দিবে অক্টোবরে। তবে রাস্তাঘাটে এটাই যথেস্ট। নাউ, হ্যাপি এন্ড সেফ ড্রাইভিং!

লিখিত প্রশ্ন:
হাইওয়েতে সর্ব্বোচ্চ গতিসীমা কত? হেডলাইটের আলো কতদুর যাওয়া উচিত? কি কি কাগজ সবসময় গাড়ীতে থাকতে হবে? কার্বুরেটরের কাজ কি? ডিজেল ও পেট্রোল ইন্জিনের পার্থক্য? সংকেত ক' ধরনের? গাড়ী স্টার্ট দেয়ার আগে কি করতে হবে?...এ ধরনের ৩০ নম্বরের স/মি+শুন্যস্থান+শর্ট কোর্শ্চেন। ফুটপাতে কিছু চটি পাওয়া যায়। তা দেখে নিলেই হবে!
মৌখিক:
কি করেন? কেন লাইসেন্স করছেন? বাড়ী কোথায়? আচ্ছা বলেন, রাস্তায় গাড়ী নামাতে কি কি কাগজপত্র মাস্ট সাথে থাকতে হবে?

প্র্যাকটিক্যাল:
[পতাকাযুক্ত লৌহদন্ড দিয়ে মাঠে ১টা S বানানো হল। গাড়ীর প্রস্থের চেয়ে দু হাত চওড়া! বলল, সামনে যান]
-সামনে ঠিক মতই গেলাম
[পেছনে আসেন]
-কিছুদুর এসে গুতা দিয়ে ১টা দন্ড ফেলে দিলাম!
মনে করলাম। এই শেষ। তবে অবাক করে দিয়ে আমাকে পাশ করিয়ে দিল। সাথে উপদেশ ব্যাকগিয়ারটা চর্চা করবেন!
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১১ রাত ৯:৪১
২৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×