somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রযুক্তির ভাবনা থেকেই শীর্ষ ধনী

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিক উডম্যান। বয়স সবে ৩৬। এ বয়সেই নিক বনে গেলেন ২০ কোটি ডলারের মালিক। সপ্তাহ খানেক আগেও তিনি সাধারণ প্রতিষ্ঠানের মালিক ছিলেন। সাধারণ হলেও উদ্ভাবনা শক্তি ছিল অসাধারণ।

নিক উডম্যান যুক্তরাষ্ট্রের নাগরিক। পড়াশোনা শেষ করেই ২০০০ সালে সান ডিয়াগোতে একটি মার্কেটিং কোম্পানি দেন। উডম্যান ছোটবেলা থেকেই ছিলেন ভ্রমণপিয়াসু। সময় পেলেই বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যেতেন। সবচেয়ে বেশি পছন্দ করতেন সমুদ্রভ্রমণ।

ওই সময়েই তথ্যপ্রযুক্তির বিপ্লব শুরু। একদিন সমুদ্রের পাড়ে বসে ভাবছিলেন। মার্কেটিং করে কতদূর যাওয়া সম্ভব। কিন্তু তথ্যপ্রযুক্তির বিপ্লবের সময় কতটা সফল হওয়া সম্ভব। তখন সিদ্ধান্ত নিলেন তথ্যপ্রযুক্তির বাজার ধরার ব্যবসই তিনি বেছে নেবেন।

২০০২ সালে নিক আবার নতুন করে শুরু করলেন। ২০০০ সালে তিনি আবিষ্কারে মনযোগী হলেন। উডম্যান এমন কিছু আবষ্কারের কথা ভাবছিলেন যা নিয়ে এখনও কেউ ভেবেও দেখেনি।

স্বভাবে উডম্যান ভাবুক মানুষ। কিছু হলেই চলে যান সমুদ্রপাড়ে। সেখানে সার্ফিং করেন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সার্ফিং খেলার মতো রোমাঞ্চকর মুহূর্ত নিক খুব পছন্দ করতেন। নিকের বন্ধুরা ছবি তুলতো। তারপর রাতে খাবারের পর সবাই মিলে সে ছবি দেখতেন। আর হাসাঠাট্টা করতেন।

ঠিক তখনই নিকের মাথায় এক অদ্ভুত বুদ্ধি এসে ধরা দেয়। নিক সবাইকে বললেন ছবি ঠিকই সময়কে ধরে রাখছে। কিন্তু দূর থেকে। যদি ক্যামেরা আমার সঙ্গে থাকে, তাহলে তো ছবির ধারণাই পাল্টে যাবে।

তার কথা শুনে বন্ধুরাও চুপ হয়ে গেল। কথা তো ঠিক। প্রায় পাঁচ মাস নিক এ আইডিয়া মাথায় নিয়ে ঘুরতে থাকলেন। ঠিক কিভাবে এটা বাস্তব করা যায়। এ ভাবনাতেই নিকের মগ্ন সময় কাটতে থাকে।

সমুদ্রের ঢেউয়ের ছবি তুলতে নিক সব সময়ই পাগল হয়ে থাকেন। অবশেষ সিদ্ধান্ত নিলেন একটা পরীক্ষামূলক কাজ করার। নিক ইলাস্টিক দিয়ে ক্যামেরা নিজের সঙ্গে বেঁধে নেমে গেলেন সার্ফিংয়ে। প্রথমে বুঝে ওঠার আগে ক্যামেরাতে পানি ঢুকে যেত। ক্যামেরা নষ্ট হয়ে গেল। নিক এবার প্লাস্টিক দিয়ে ক্যামেরা মুড়িয়ে নিলেন। তারপর ইলাস্টিক নিয়ে একইভাবে হাতের সঙ্গে বেঁধে নিলেন।

সফল পরীক্ষা। নিককে এখন কি করতে হবে তা বুঝতে পারলেন তিনি। সঙ্গে ছিল তার স্ত্রী। নিকের স্ত্রী বললেন তুমি শুধু সার্ফিংয়ের জন্য পরিধানযোগ্য এ ক্যামেরার কথা ভেবো না। আরও বড় করে চিন্তা করো। খেলার তো শেষ নেই। ড্রাইভিং গেম আছে। অ্যাথলিটিক্স আছে। খেলার তো শেষ নেই। খেলা ছাড়াও খেলোয়াড়দের নিরাপত্তার কাজেও ব্যবহার করা সম্ভব।

এরপর তো দুজন মিলেই মাঠে নেমে গেলেন। স্বামী-স্ত্রী মিলে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা শুরু করে দিলেন। কিন্তু ব্যবসার অর্থ নিয়েও কিছুটা চিন্তা করছিলেন নিক। ঠিক এ সময় মা তাদের পাশে এসে দাঁড়ালেন। নিকের মা ব্যবসা দাঁড় করানোর জন্য তাদের ৩৫ হাজার ডলার দিলেন। নিক তখন প্রতিষ্ঠানের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন। নাম দিলেন ‘গো প্রো’।

ব্যবসা শুরু করেই যে সফল হলেন তা কিন্তু না। মানুষকে বোঝানোর একটা বিষয় তো আছে। এর প্রচারেও লোক দরকার। যিনি প্রতিটি প্রতিষ্ঠান; বিশেষ করে খেলার বিভিন্ন ক্লাবগুলোতে যোগাযোগ করবে। কিন্তু এমন যোগ্য মানুষ পাওয়াও কঠিন। সিদ্ধান্ত নিলেন তাই নিকের স্ত্রী এ বিপণন প্রচারের দায়িত্বটি নিজের কাঁধে নিলেন।

শুরুতে পণ্যটি দেখতে তেমন আকর্ষনীয় ছিল না। তাই একে আকর্ষণীয় করতে সোচ্চার হয়ে উঠলেন নিক। প্রায় দুবছর সময় লেগেছে এ পণ্যটিকে আকর্ষণীয় করে তুলতে। দীর্ঘ সময় পর ২০০৪ সালে হুট করেই জাপান থেকে ১০০টি পণ্য রপ্তানি করার কাজ পেয়ে যায় ‘গো প্রো’।

এ প্রসঙ্গে নিক বলেন, জাপানে আমরা ৩৫ মিমি হিরো ক্যামেরা বিক্রি করি ২ হাজার ডলারে। আমাদের চেষ্টা ছিল একটা বড় চুক্তি হবে। অবশেষে আমরা তা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে যেন আকাশ ছোয়ার স্বপ্ন দেখা শুরু করলাম। পরে অবশ্য অন্য কায়েন্ট খোঁজার চেষ্টা তো করতেই হয়েছে।

ক্যামেরার নাম দেওয়া হয় ‘রিস্ট ক্যামেরা’। অর্থাৎ ঘড়ির মতই হাতে এ ক্যামেরা পড়া যায়। সার্ফিং খেলার চিন্তা দিয়ে জন্ম হলেও এ ক্যামেরাটি ড্রাইভিং গেমে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। এখন উডম্যানের প্রতিষ্ঠান অনেক বড় হয়েছে। এখানে কাজ করছে ১৫০ কর্মী।

এবার আসা যাক নিক দু সপ্তাহ আগে কোটিপতি হয়ে গেলেন এ প্রসঙ্গে। প্রযুক্তিপণ্যের হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন ২০ কোটি ডলার নিয়ে কিনে নিয়েছে উডম্যানের ‘গো প্রো’। তবে এখনও ৫১ ভাগ মালিকানা আছে নিকের হাতেই। এর অর্থ নিক সফল হয়েছেন। শুধূ তাই নয়, এ মুহূর্তে নিক বিশ্বের সেরা ধনীদের তালিকায় নিজের নামটিও লিখে ফেলেছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×