জেনেছি আমাকে ভালোই লাগেনা, নাইবা লাগিল তোমার।
ভালোবেসেছি যখন,
ভালোবাসিব তখন,
চিরকাল তব, আঁকড়িয়া রব-
এ হৃদয়ে আমার।
ভুলিতে পারিবেনা মোরে, ভুলিতে দেবনা বাঁধিয়াছি প্রাণে।
তোমার বদনব্যাপি,
সন্ধানত আঁখি,
বসন্ত শীতে, দিবসে নিশিতে-
থাকিব অতি সংগোপনে।
অন্তর লুটায় তরুর মত, ছায়া হয়ে মাথায় রব।
অনন্দধারা বিশ্ব মাঝারে,
যেখানে সেখানে দিবসে দুপুরে,
কিবা সম্মুখে, কিবা পশ্চাতে-
গায় গায় রব মিশি।
দোলনায় দুলিয়া স্নিগ্ধ কন্ঠে গাহিবি সুরের প্রণয়।
তরাসে দেখিবি সে গান শুনিছি মরিয়া তন্ময়।
সন্ধ্যাদীপ হাতে করি প্রণাম জানাইবি লুটাই।
উঠিয়া দেখিবি সম্মুখে রয়েছি আমি দাড়ায়।
আকাশে যখন থাকিবেনা চাঁদ, জোনাকির আলোখেলা।
তারা হব, আকাশ পানে চেয়ে দেখবে তারার মেলা।
ভাবনার তরী পালতুলে, যখন চলবি ঘুমের ঘোরে স্বপ্ন বুনে।
ঘুম ভাংবে ঘোর উন্মাদ পাগলের ভালোবাসি ডাক শুনে।
এটা আমার প্রথম পোষ্ট... জানিনা কেমন লিখলাম, ভুল হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


