somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অকুপাই শাহবাগ, সময়টা এখন জনগণের

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার বিরুদ্ধে আর্ন্তজাতিক ট্রাইব্যুনালে ঘোষিত রায়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে তরুণ প্রজন্ম সহ ব্যাপক সাধারণ মানুষ। এই রায় প্রত্যাখ্যান করে কসাই কাদের মোল্লার ফাসির দাবিতে ফুসে উঠেছে মানুষ। গত ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রায় ঘোষণার দিন থেকেই বিক্ষুব্ধ মানুষ জড়ো হতে শুরু করে শাহবাগে। প্রথমে কিছু কিছু মানুষ, পরে শত শত মানুষ যোগ দেয় সেখানে। এ সংখ্যা হাজারের অংক ছাপিয়ে এখন লাখ লাখ মানুষের সার্বক্ষণিক উপস্থিতি সেখানে। ক্রমান্বয়ে শাহবাগের চত্বর চলে যায় আন্দোলনকারীদের দখলে। লেখাটি যখন তৈরি করা হয়, তখন শাহবাগের প্রজন্মচত্বরের আন্দোলন ৯ দিন পেরিয়ে গেছে। দিনরাত অষ্টপ্রহর কোনো ধরণের বিরতি ছাড়াই চলছে আন্দোলন, তিন মিনিট স্তব্ধতার কর্মসূচী ছাড়া এক মিনিটের জন্যও স্লোগান থামেনি সেখানে। মানুষজন যেন তাদের ঘরবাড়ি ভুলে গেছে।
অকুপাই ওয়াল ষ্ট্রিটের মত অকুপাই শাহবাগ যেন আন্দোলনের নতুন ফর্ম, যা ইতোপুর্বে কেউ দেখেনি। কোনো রাজনৈতিক দলের ডাকে এত লোক সমাগম সম্ভব নয়। এই সমাবেশ কী বার্তা দিচ্ছে।

১. মুক্তিযুদ্ধের চেতনাই দেশের মূল রাজনৈতিক শ্রোত। ভারত বিরোধীতার সঠিক কিন্তু ভারত বিরোধীতার নামে কিংবা মুসলিম উম্মাহর ঐক্যের নামে সাম্প্রদায়িক চেতনা ভিত্তিক রাজনীতি তরুণ প্রজন্মের কাছে গ্রহণীয় নয়।
২. মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা জন্য আওয়ামী লীগ আর নির্ভরযোগ্য দল নয়, দলটির কাছে মুক্তিযুদ্ধের চেতনা আর নিরাপদ নয়। জামাত যেমন ধর্ম ব্যবসায়ী, তেমনি আওয়ামী লীগও তেমনি স্বাধীনতা ব্যবসায়ী।
৩. রাজনৈতিক দলগুলো শুধু জনগণকে জিম্মি করে নিজেদের স্বার্থ উদ্ধার করে না, জনগণও মাঝে মাঝে রাজনৈতিক দলগুলোকে পাঠ দেয়। প্রজন্মচত্বরের গণজাগরণ রাজনীতিকদের প্রতি জনগণের সেই রকম একটি পাঠ। এ ধরণের ঘটনার পরে দেশের রাজনীতির কাঠামোগত একটা পরিবর্তন অত্যবশ্যক হয়ে দাড়ায়। সঠিক দিশা পেলে এধরণের ঘটনা থেকে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের শর্ত তৈরি হয়।


তারিখ : ১৩.০২.১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ তিন পুরুষ

লিখেছেন ইসিয়াক, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫


কলিং বেল বাজাবে, না-কি ফোন দেবে? এ ব্যপারটা নিয়ে রায়হান খানিকক্ষণ ভাবলো।কিছুটা সঙ্কোচ আর  কিছুটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে ।একবার তো ভাবলো ফিরেই যাবে। এত দিনের অনভ্যাস,সম্পর্কটাও যখন... ...বাকিটুকু পড়ুন

পানের বাটা

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৭

পানের বাটা
সাইফুল ইসলাম সাঈফ

পানের বাটায় পান শেষ হলে
অস্থির হয়ে ওঠে মা।
যাকে দেখে তাকে বলে
পান নিয়ে আয় বাজার থেকে।
পান নিয়ে এলে হয় খুশি
দোয়া করে দেয় মন খুলে।

কাঁচা সুপারি আর সাদা পাতা
চিবিয়ে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পাঁচ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

লিখেছেন জ্যাক স্মিথ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫



আজ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে কে বা কারা ইরানের পাঁচটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। ইরান এই... ...বাকিটুকু পড়ুন

খামেনি কি আছেন না গেছেন? ইরানের ভবিষ্যৎ নির্ধারণের রাত!

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা মার্চ, ২০২৬ রাত ১২:৪৩


আমার মনে হয় না ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। এটা শুনে অনেকের মন ভেঙে যাবে জানি, তবুও এটাই সত্যি।


যে মাত্রার হামলা হয়েছে তাঁর... ...বাকিটুকু পড়ুন

আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মার্চ, ২০২৬ ভোর ৪:৫৩


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন।... ...বাকিটুকু পড়ুন

×