প্রথমে শাহবাগের আন্দোলনকে সালাম জানাই।
বাংলাদেশকে জানতে হলে একাত্তর ছাড়া জানা সম্ভব নয়। একাত্তর হল বাংলাদেশের জন্মের ঠিকানা। ৫২ হল বাংলাদেশের জন্মের প্রথম ভ্রুণ। ৯০ সাহসী করেছে বাংলাদেশকে। সামরিক স্বৈরতন্ত্রকে পরাজিত করার সাহস। হয়ত আমাদের আরো সাহস চাই।
আমাদের ধর্মমত রাজনৈতিক মত ভাষাগত ভিন্নতা, ক্ষুদ্র ক্ষুদ্র নানা জাতিস্বত্ত্বার ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র ও ভিন্নতা রয়েছে। কিন্তু এসব ভিন্নতা সত্ত্বেও ৫২, ৭১ ও ৯০ এর প্রশ্নে বাংলাদেশের সকলেই এক। এবং সকলকেই ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের একটি অসাম্প্রদায়িক আধুনিক মানবিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ চাই।
যারা একাত্তর স্বীকার করে না, তারা চলে যাক যেখানে খুশি। যারা ৫২ স্বীকার করে না, বলুক কথা বাংলা ছাড়া। যারা ৯০ মানতে চায় না, উঠুক তারা স্বৈরতন্ত্রের কোলে।
আমাদের সুনিদ্দিষ্ট দাবি :
সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান কর।
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ ও বাংলা মিডিয়ামের সকল স্কুল কলেজ, মাদ্রাসা (এফতেদিয়া, হাফিজিয়া, আলীয়া) সহ সকাল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান কর। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই, সেখানে শহীদ মিনার নির্মানের জন্য সময় বেধে দাও।
বেধে দেয়া নিদিষ্ট সময়ের মধ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মান করতে ব্যর্থ হবে তাদের এমপিও বাতিল কর।
শাহবাগের তরুন প্রজন্মের দৃষ্টি আকর্ষন করে বলছি,
আপনারা শিগগিরই বিষয়টি আপনাদের কর্মসূচির অর্ন্তভুক্তি করুন। এ ব্যাপারে মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে স্বারকলিপির কর্মসূচি নির্ধারণ করুন।
একটি আধুনিক অসাম্প্রদায়িক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা সকলেই এক হই।
বাঙলা বাঙালীর জয় হোক
জয় বাংলা
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




