এক সমতলে
কিছু কিছু পাখি ও ফুলের মতো
আমিও কবিতা লিখি
দিন যাপনের ফাঁকে ফাঁকে
পেরেকে গেথে রাখি বিবিধ
আলোছায়া মাখা কূটভাষ, বোধ, লৌহচূর্ন
এবং এস্তে ফেরা মেঘেলা আকাশ
আমি যেভাবে যে ভাষায়
অসম ব্রোঞ্জ মু্দ্রায় লিখে থাকি,
পাখি ও ফুলেরাও তা পারে।
গন্ধব্যাকুল পাখি ও ফুলের জগতে
উড্ডীন হলে সব দুঃস্বপ্ন আচানক
হলদে শাসের গম বীজে ভরে যায়
খরা ব্যাদিত যমিন।
আমিও কবিতা লিখি
পাখি ও ফুলের মতো
ভিন্ন সমকোণে----
ঐ আড়াল নিষ্ক্রান্ত হলে
আমাদের সুষম জীবন
আলো ও ছায়ার মতো মিলেমিশে থাকে।।।।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


