খবরটা শুনেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল ! চারদিকে এমনিতেই খারাপ খবরের অন্ত নেই ! কান পাতলেই যেন শুনতে পাওয়া যায় ভাঙনের শব্দ ! তার উপর আপনার আপনার এমন একটি সংবাদ শুনতে হবে... !!! এটা যে সহজে মেনে নেওয়া যায় না !
জীবনের সংজ্ঞাটা আপনার কাছে ছিল এমন- ''জীবন মানেই ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া !'' তাই বলে এভাবে? এমনি করে?
কথায়-কথায় একদিন বলেছিলেন- ''পান্থ, জীবনে যাই কর না কেন, নিজের আদর্শ থেকে কখনও বিচ্যূত হইওনা। নিজে যেটা ভাববে, যেটা ভাল বুঝবে, সেটাই করবে।'' এমনি করে আরও কত কথা ! সেদিন আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম।
একদিন বলেছিলাম- ''আপনাকে আরেকটু ভালভাবে জানার জন্য আপনার উপর পড়াশুনা শুরু করেছি। আপনার একটি আত্মজীবনীমূলক সাক্ষাৎকার নেব।'' কথাটা বলে একটু ভয়ে-ভয়েই ছিলাম। জানতাম আপনি একটু প্রচার-বিমুখ। এসব খুব একটা পছন্দ করেন না। কাজের মধ্যে ডুবে থাকতেই ভালবাসেন। তারপরেও বলেছিলাম। কথাটা শুনে আপনি বলেছিলেন- ''এসব নিয়ে কি হবে, পান্থ!'' তার খানিক পর কি জানি কি ভেবে বলেছিলেন-''আচ্ছা, ঠিক আছে। তুমি প্রশ্ন তৈরি কর। একদিন সময় করে দু'জনে বসব।'' হুমায়ূন ফরীদি, বাংলাদেশের সাংস্কৃতি অঙ্গনের একজন ধ্রুবতারা, সর্বজন শ্রদ্ধেয় এবং আমাদের প্রিয় ফরীদি ভাই, আপনি সেই সময়টুকু আর দিলেন না। আপনার জীবনের অজানা অধ্যায়টুকু আপনার ভক্ত এবং প্রিয়জনদের জানতে দিলেন না। তার আগে আপনিই পাড়ি জমালেন অজানার উদ্দেশ্যে !!!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






