বেশ কিছুদিন আগের ঘটনা। ফার্মগেটে দাঁড়িয়ে আছি অনেক্ষণ ধরে। একটা জরুরী কাজে মিরপুর যেতে হবে। কিন্তু সেদিন কি জানি কি হল, একটা ফাঁকা বাসও পেলাম না। না কাউন্টার বাস, না লোকাল। সবগুলো বাসেই উপচে পড়া ভীড়! আর সিএনজি ওয়ালাদের কথা নাই-বা বললাম! ব্যাটারা সুযোগ পেলেই হল !! ধীরে-ধীরে মেজাজটাও তিরিক্ষি হয়ে উঠে। অবশেষে আরও কিছুক্ষণ পর যাও একটা বাসে বাদুর-ঝোলা হয়ে উঠলাম কিন্তু মানুষের চাপাচাপিতে...!!!
এভাবেই কিছুদূর যাওয়ার পর বাসটা একটু ফাঁকা হয়ে এলে কিছুটা যেন স্বস্তি পেলাম। তখনও বাসের ভেতর দাঁড়িয়ে আছি। ঠিক আমার সামনের সিটেই দু’জন স্কুল-পড়ুয়া ছেলে (তাদের কথাতেই বুঝলাম তারা ক্লাস সেভেনের ছাত্র) বসে কথা বলছে। ব্যাপারটা কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম। এরমধ্যে হঠাৎ করেই একটি বাক্য আমার কানে এসে খুব করে বাজল। খানিক্ষণের জন্য অবাক হয়ে ছেলে দু’টোর দিকে তাকালাম। তাদের মধ্যে একটি ছেলে বেশ আত্মবিশ্বাসের ভঙ্গি নিয়ে তার সঙ্গের ছেলেটিকে বলছে ‘‘...আমি সবকিছু ছাড়তে রাজি আছি, সবকিছু হারাতেও আমার আপত্তি নেই; কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এটা হারালে আমি বাচঁব না!’’
ভাবা যায় !কি ভয়ংকর ভাবনা!! বিষয়টা নিয়ে এখনও ভাবলে খুব অস্বস্তিবোধ করি! কি এক সমাজে আমাদের বসবাস! কি এক অসুস্থ পরিবেশে এই প্রজন্ম বেড়ে উঠছে! অবাক লাগে, ভাবলেও অবাক লাগে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






