somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ চেনা এত সহজ!!!

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় বছর খানেক আগে ফেসবুকে একজন মধ্যবয়স্ক মহিলার সঙ্গে আলাপ হয়, সেই থেকে পরিচয়, তারপর অনেকটা বন্ধুর মত আচরণ। ভালই লাগে। বিশেষ করে তাঁর চিন্তা-ধারা, সমাজ নিয়ে ভাবনা ইত্যাদি বিষয়গুলো। ভদ্রমহিলা উচ্চ-শিক্ষিত, একটা বড় ফার্মে গুরুত্বপূর্ণ পদে চাকুরী করেন। প্রায় সময় নিজে থেকেই তিনি আমাকে নক করতেন। কিন্তু তাঁর কিছু-কিছু বিষয়ে আমি একমত হতে পারতাম না। যেমন: তরুণ প্রজন্মকে নিয়ে তিনি যে কথাগুলো বলতেন। ''এই প্রজন্মকে দিয়ে আসলে কিচ্ছু হবে না! এক-একজন রোবটের মত, যন্ত্রদানবের মত বেড়ে উঠছে! এদেরকে দিয়ে এই দেশ ও সমাজের কি উপকার হবে?''

তাঁর ক্ষোভটা ছিল মূলত: তরুণ প্রজন্মকে নিয়ে। তার কথাগুলো মনোযোগ সহকারে শোনছিলাম। সঙ্গে-সঙ্গে আবার এটাও ভাবছিলাম- তার সব কথাগুলো আবার হেসে উড়িয়ে দেওয়ারও মত নয়।

একদিনের একটা ঘটনার কথা বলি।

একদিন অফিসে খুব মগ্ন হয়ে কম্পিউটারে একপ্রকার উপুড় হয়ে কাজ করছিলাম। কোনও দিকে তেমন কোনও খেয়াল নেই। ফেসবুকটা ওপেন করে রেখেছি নামমাত্র। কিছুক্ষণ পর ফেসবুক পাতাটা ওপেন করে দেখি ম্যাসেজ আর স্ট্যাটাসের কমেন্ট জমে আছে কয়েকটা। তার মধ্যে ঐ মহিলার একটা ম্যাসেজ। উত্তর দেওয়ার পর আমার একটা কথার সূত্রধরে তিনি যা বললেন, বিশেষ করে এই নতুন প্রজন্মকে নিয়ে, তাদের চিন্তা-ধারা নিয়ে, তাদের বাংলা ভাষাচর্চা নিয়ে, যারা নাকি বাংলাভাষাটা পর্যন্ত ঠিকঠাকভাবে লিখতে এবং পড়তে জানে না, তাদের রাজনৈতিক চিন্তা-ধারাও অনেকটা সময়ের সঙ্গে যায় না- যার অনেক যুক্তিই আমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হই নি। আমি শুধু উত্তরে এতটুকু বলেছিলাম ‌‌‌‌‌'' লেখালেখির কল্যাণে আমাকে অনেক শব্দের সঙ্গেই পরিচিত হতে হয়। আর বাংলা ভাষাটাকে একটু ভাল করে জানার এবং বুঝার চেষ্টা করি। আমি মনে করি এর যথেষ্ট প্রয়োজনও আছে। আর এই জেনারেশনকে, জানি না আপনি আমার সাথে একমত হবেন কি না, ঢালাওভাবে দোষারোপ করেও কোনও লাভ নেই। কারণ, এই প্রজন্মের কথা ভেবে কোনও সরকার, রাষ্ট্র এবং সুশীল সমাজের (যদিও এক্ষেত্রে 'সুশীল' শব্দটা নিয়ে আমার আপত্তি আছে) পক্ষ থেকে, যেটুকু না করলেই নয়, সেটুকুও ঠিকঠাকভাবে করা হয় নি! তাহলে শুধু-শুধু এই প্রজন্মকে দোষারোপ করে কোনও লাভ আছে? আমি এই প্রজন্মের একজন সহযাত্রী হলেও সবার আগে নিজেকে চিনে নিয়ে চলার চেষ্টা করি। এজন্য আমাকে অনেক কাঠখড় পোহাতে হবে জানি। কিন্তু আপনারা এই প্রজন্মের জন্য কি করেছেন? এটা তো আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, তাই না?''

মজার ব্যাপার হল- পরে ভদ্রমহিলা এর উত্তর তো দেন-ই নি, উল্টো সেদিনের পর থেকে আমার সঙ্গে যোগাযোগটাও অনেক কমিয়ে দেন। এজন্য আমার মন খারাপ হওয়ার কথা থাকলেও, তাতো হয়-ই নি, বরং মনে-মনে হাসি পেল অনেক!! প্রাণখুলে হাসলাম অনেক্ষণ।

পরে অবশ্য জানতে পেরেছিলাম ভদ্রমহিলা একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং আমি একটি কাগজে (তখন) আছি বিধায় তিনি আমার সঙ্গে ভাল (!) একটি সম্পর্ক তৈরি করে আমাকে তার কাজে লাগাতে চেয়েছিলেন!

কি নোংরা মন-মানসিকতা থাকলে মানুষ মানুষের সঙ্গে এমন করতে পারে! ভাবা যায়!!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×