somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যান্ড্রয়েড নিয়ে এক মজার অভিজ্ঞতা হল!

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যান্ড্রয়েড নিয়ে এক মজার অভিজ্ঞতা হল।

এর আগেও ছোট-বড় বেশ কিছু সমস্যায় পড়েছি; আবার সেটি সমাধানও করেছি। কিন্তু গতকাল রাতে এমন একটা সমস্যায় পড়লাম- যা ছিল রীতিমত উদ্বেগের!

সাধারণত প্লে-স্টোর ছাড়া কোনও অ্যাপ ফোনে সেটাপ দেওয়াটা অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়! কিন্তু বড় কোনও অ্যাপ নামাতে গেলে পুরোপুরি ফোনের উপর ভরসা করা অনেক ক্ষেত্রেই বিরক্তিকর! ঝামেলাও বটে! কারণ, ১. ফোনে অনেকেই লিমিটেড নেট ব্যবহার করেন। যে জন্য অনেকেই এ পথ মারান না। ২. নেটের স্পিড থাকে মাত্রাতিরিক্ত স্লো। এছাড়াও আরও অনেক কারণ তো আছেই।

আমিও এই কাজটাই করি। ছোট-খাটো অ্যাপের প্রয়োজন হলে ফোন থেকে প্লে-স্টোরে ঢুকেই নামিয়ে নেই। কিন্তু বড় কোনও অ্যাপ হলে আমার একমাত্র ভরসা পিসি!

পিসি দিয়ে অনেক অ্যাপ নামিয়ে নিয়েছি, সেটাও প্লে-স্টোর থেকেই! এছাড়াও আননোন সোর্স থেকে কোনও অ্যাপ নামিয়ে ফোনে সেটাপ দেওয়ার আগে বুঝে-শুনেই সেটাপ দেই। কিন্তু গতকাল রাতে হল কি- বেশ কয়েকটি ছোট-ছোট অ্যাপ ফোনে সেটাপ দিতে গিয়েই ঘটল বিপত্তি!

প্রথমে বেশ কয়েকটি অ্যাপ ভালভাবেই সেটাপ দিলাম। কিন্তু সর্বশেষে ফেসবুকের একটা অ্যাপ (এটা ছিল অন্য একটি সাইট থেকে নামানো) সেটাপ দিয়ে সেটা ওপেন করতে গেলেই সঙ্গে-সঙ্গে ফোনটা রিস্টার্ট নিল। বুঝলাম না ব্যাপারটা!

তারপর যখন ফোনটা ওপেন হল, দেখি আমার সাজানো-গোছানো ফোনটা আর আমার মত নেই! সব কিছু এলোমেলো!! প্রোগ্রামগুলোও উল্টা-পাল্টা!!! সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ছিল- ফোনের ভেতর একটা কন্ট্রাক্ট নাম্বারও নেই! নেই একটাও এসএমএস, এমএমএস! সব উধাও!!!

অনেকক্ষণ গুঁতাগুতি করেও কিছুই হল না। তার উপর আবার ফোনের হোম বাটন একদমই কাজ করছে না। বুঝতেই পারছেন ব্যাপারটা! কি করি!

শেষে মহা বিরক্ত হয়ে ফোনটাকে দিলাম ‌‌'ফ্যাক্টরি রিসেট'।
ফোনের হোম বাটন কাজ করা শুরু করল। কিন্তু বাকি সব ডাটা, ফোন নাম্বার, অ্যাপ হারাতে হল একেবারে।

তবে ভাগ্য ভাল গুগলে অ্যাকাউন্ট করে নাম্বারগুলো সিংক্রুনাইজ করে রেখেছিলাম। কিন্তু ফোন রিসেট দেবার পর আবার গুগলে ঢুকতে করতে হল আরও অনেক ঝামেলা! শেষে অনেক ঝক্কি-ঝামেলা করে গুগল অ্যাকাউন্টে ঢুকে বেশ কিছু নাম্বার উদ্ধার করা গেল। কারণ, ফোনে অটো সিংক্রুনাইজ বন্ধ করে রেখেছিলাম। তাই শেষ কয়েক দিন যে নাম্বারগুলো ফোনে সেভ করেছিলাম সেগুলো হারাতে হল চিরতরে। আর অন্যান্য সব তো হারাতে হলই।

তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের জন্য একটা কথাই বলব- ফোনের ব্যাকআপ রাখবেন সব সময়। নইলে তো বলা যায় না...!!!

অ্যান্ড্রয়েড ব্যবহারকারিরা ফোন ব্যবহার করতে গিয়ে কে কোন সমস্যায় পড়েছেন, শেয়ার করুন। এতে কারও না কারও, বিশেষ করে নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের উপকার হলেও হতে পারে।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×