পরীক্ষা দেয়া হলো না লিমনের
১৪ ই মে, ২০১২ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরীক্ষায় অংশ না নিয়ে র্যাবের দায়ের করা সরকারি কাজে বাধা দেয়ার মামলায় সোমবার ঝালকাঠি আদালতে কলেজ ছাত্র লিমন হাজির হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়ায় আগামী ৮ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। আজ পুলিশ প্রতিবেদন জমা দেয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল। উল্লেখ্য, গত ২৩ মার্চ ২০১১ তারিখ লিমন রাজাপুরে তার বাড়িতে গরু নিয়ে ফেরার পথে র্যাবের গুলিতে পা হারায়। এরপর বরিশাল র্যাব-৮ এর ডিএডি লুত্ফর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় লিমনের বিরুদ্ধে এই অভিযোগে মামলা দায়ের করে।
এ মামলায় হাজিরা দিতে গিয়ে লিমন তার প্রতিক্রিয়ায় বলেন, পুলিশ প্রতিবেদন জমা না দেয়ায় আমার কৃত্রিম পা নিয়ে বারবার হাজিরা দিতে কষ্ট হচ্ছে। এই মামলার কারণে আজ আমার এইচ,এস,সির ব্যবহারিক পরীক্ষা থাকা সত্ত্বেও তা না দিয়ে আদালতে আসতে হয়েছে। অথচ গুলি করে আমার পা হারানোর ঘটনায় র্যাবের বিরুদ্ধে মায়ের দায়ের করা মামলায় আজ পর্যন্ত রাজাপুর থানা পুলিশ চার্জশিট দেয়নি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন