তোমাতে করিব সবই দান
আমার নহে কিছু আমার নহে এই প্রাণ,
সকলই তোমা হতে
পেয়েছি এ ধরনীতে
জীবনে জন্ম মৃত্যু তোমা হতে নেই ব্যাবধান।
আমার নহে কিছু আমার নহে এই প্রাণ।
যাহা কিছু সব-ই যাবে তোমাতেই ফিরে
পেয়েছি যা আপন করে ধরনীর পরে।
তোমার এই সংসারে
যাহা কিছু অধিকারে
ভেবেছি আমার যাহা সবই তব দান।
আমার নহে কিছু আমার নহে এই প্রাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



