ছিলেন কার্যকরি ও রোমাঞ্চকর উদ্বোধনী এক ব্যাটসম্যান। ওয়ান ডে অভিষেক ১লা জানুয়ারি,১৯৮৯ এবং টেস্ট অভিষেক ২৩ নভেম্বর,১৯৯০ সালে । প্রতিপক্ষ একই - ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ওয়ান ডে মিলিয়ে সেঞ্চুরি করেছেন ৩১টি। একসময় তো সেঞ্চুরির সেঞ্চুরিয়ান টেন্ডুলকারের চেয়েও এগিয়ে ছিলেন সেঞ্চুরির সংখ্যায় ! প্রথম সেঞ্চুরি(৯৯ বলে ১২৬) করেন ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে,১৯৯০ সালে। হয়েছিলেল ম্যান অব দ্য ম্যাচ। টেস্ট সেঞ্চুরির দেখা প্রথম পেয়েছিলেন ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। খেলেছিলেন ১৬৯ রানের ইনিংস ! টেস্ট এবং ওয়ান ডে উভয় সংস্করণেই ব্যক্তিগত সেরা ইনিংস খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে। টেস্টে অপরাজিত ১৮৮। ওয়ান ডেতে আর একটু বেশি ১৯৪! ১৯৪ রানের এই ইনিংসটি ওয়ান ডের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস হয়ে টিকে ছিল প্রায় ১৩ বছর !
টেস্টে সাতটি ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে ১০টি ভ্যেনুতে করা সেঞ্চুরির ৭টি-ই পাকিস্তানের বাইরে। ২০ ওডিআই সেঞ্চুরির ৭টি আবার শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১২ পর্যন্ত তিনিই ছিলেন পাকিস্তানের সর্বাধিক সেঞ্চুরিয়ান।
মজার বিষয় হচ্ছে, তাঁর টেস্ট ক্যারিয়ার কিন্তু শুরু হয়েছিল উভয় ইনিংসেই 'শুন্য' দিয়ে !!! ১৯৯৭ সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন।
মেয়ের মৃত্যুর পর পুরোপুরি ধার্মিক বনে যাওয়া এই বাহাতি জন্মেছিলেন আজকের এই দিনে, ১৯৬৮ সালে , করাচীতে।
শুভ জন্মদিন !!! সাঈদ আনোয়ার ......

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



