somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০০ প্লাসের চূড়ায় ...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টি-২০ ক্রিকেট প্রথম ২০০ রানের স্কোর দেখে ইতিহাসের একদম প্রথম ম্যাচে-এই অস্ট্রেলিয়ার মাধ্যমেই । ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশি রাষ্ট্র নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া । অধিনায়ক পন্টিংয়ের অপরাজিত ৯৮ (৬২ বলে) রানে ভর করে ৫ উইকেটে ২১৪ রান করে অজিরা। জবাবে ১৭০ রানে অল-আউট হয় কিউরা। ম্যাচ হারে ৪৪ রানে। স্কট স্টাইরিস করেন ৪৬ বলে ৬৬ রান।
শুরু থেকে গতকালের আগ পর্যন্ত টি-২০ তে ২০০ রান হয়েছে আরও ৫০ বার,১১টি ভিন্ন দলের মাধ্যমে। এর মধ্যে রয়েছে আফগানিস্তানের মত নবীন দলও।
২০০৭ এর এই সেপ্টেম্বরেই কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা ২৬০/৬ রান-ই টি-২০'র দলীয় সর্বোচ্চ স্কোর ছিল এতদিন। এটি ছিল টি-২০ ইতিহাসের ২৭তম ম্যাচ।
গতকাল ম্যাক্সওয়েল তান্ডবে ৯ বছর পর ৫৬৫তম ম্যাচে এসে রেকর্ডটি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল খেলেন ৬৫ বলে ১৪৫ রানের ইনিংস,১৪টি চার ও ৯টি ছয়ের সাহায্যে। টি-২০ তে এ নিয়ে ৫১ বারের মত ২০০ বা ততোধিক রানের স্কোর দেখলো ক্রিকেটবিশ্ব।
২০০ রানের স্কোর সবচেয়ে বেশি করেছে দক্ষিণ আফ্রিকা- ১০ বার। অস্ট্রেলিয়া ৯ বার। ২০০ রান করেও বেশিবার পরাজিতও হয়েছে ঐ দক্ষিণ আফ্রিকাই- ৩ বার।
সর্বোচ্চ রান তাড়া করে জয়ী দলের নাম হচ্ছে ওয়েস্ট-ইন্ডিজ। ২৩১ রান তাড়া করতে নেমে ক্যারিবিয়নরা করেছিল ২৩৬/৬ ওই প্রোটিয়াদের বিপক্ষেই। এছাড়া ইংল্যান্ড,ভারত,দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ারও আছে ২০০ রান তাড়া করে জয়ের রেকর্ড।
কম রান করে জয়ের মুখ দেখা দলের নামও কিন্তু ওয়েস্ট-ইন্ডিজ! মাত্র ৯৬ রানের পুঁজি নিয়েও আয়ারল্যান্ডকে ১১ রানে পরাজিত করেছিল ক্যারিবিয়নরা, ২১ ফেব্রুয়ারি,২০১৪ সালে। ১০০ এর কম রান করেও জয়ের রেকর্ড টি-২০ তে এই একটিই।
টি-২০ তে দলীয় সর্বনিম্ন রান ৩৯। ২০১৪ এর ২৪ মার্চ চিটাগাং এ শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করেছিল নেদারল্যান্ড।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×