হ্যাপি ফ্যামিলিজ টেস্ট !!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৮ সেপ্টেম্বর,১৯৯৭ - টেস্ট ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। একই টেস্টে তিন জোড়া ভাইয়ের একসাথে খেলার নজির স্থাপন হয়েছিল এ দিনেই। জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড এর মধ্যে অনুষ্ঠিত হারারে টেস্টের প্রথম দিনেই ঘটে এই বিরল ঘটনা। এলিয়েস্টার ক্যাম্পবেলের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দলে এন্ডি-গ্রান্ট ফ্লাওয়ার,পল-ব্রায়ান স্ট্র্যাং এবং জন-গেভিন রেনে ভাইরা গড়েন এই কীর্তি। অলরাউন্ডার গাই হুইটাল মূল একাদশে খেললেও তার কাজিন অফ-স্পিনার এন্ডি হুইটাল ছিলেন দ্বাদশ খেলোয়াড়।
উভয় ইনিংসেই সেঞ্চুরি (১০৪ ও ১৫১) করে সেরা পারফরমার ছিলেন জুনিয়র ফ্লাওয়ার। উইকেট কিপার এন্ডি ফ্লাওয়ার করেছিলেন ৮ ও ২০ । গেভিন রেনে করেছিলেন ২৩ ও ৫৭। এটি ছিল গেভিনের অভিষেক ম্যাচ। জন রেনে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বোলিংয়েও ছিলেন উইকেটশূন্য ! পল স্ট্র্যাং ৩ উইকেট নেয়ার পাশাপাশি করেছিলেন ৪২ ও ১৭ রান। ব্রায়ান স্ট্র্যাংও মন্দ করেননি। প্রথম ইনিংসে ৩ ও দ্বিতিয় ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন এই টেস্ট ম্যাচকে “Happy Families Test.”বলে আখ্যা দিয়েছিল।

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন