#বোলিং ধরনটা ছিল অনেকটা গুলতি ছোঁড়ার মত! ধরনটা পেয়েছিলেন উত্তরাধিকারসূত্রেই। বাবা ডনের বোলিং অ্যাকশনও ছিল এমনটাই। শুধু কী বাবা? তাঁর ছেলে ম্যাট-ও বল করেছেন বাপ-দাদার অ্যাকশনেই! তাঁর আরও দুই ভাইয়েরও ছিল সেই একই ধরন যদিও তাঁরা বল করতেন কালেভদ্রে!
# অনেকের মতেই তিনি ছিলেন সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন। ১৯৭৮ সালে ফাস্ট বোলিংয়ের এক প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিলেন হোল্ডিং-ইমরান খানের মত তারকাকেও! গ্রেগ চ্যাপেল তো তাঁর বিপক্ষে ব্যাট করতেই অনীহা প্রকাশ করেছিলেন একসময়। ১৯৭৫ এ এক টেস্টে গতির ঘর ছুঁয়ে ছিলেন ১৬০.৪৫ ও ১৬০.৫৮কি.মি.তে! স্যার ভিভ রিচার্ডস তাঁর মোকাবেলা করা দ্রুতগতির বোলার হিসেবে বেছে নিয়েছিলেন এই গতি-তারকাকেই।
# একাধিক ক্রিকেটার তো এই সার্টিফিকেটও দিয়েছেন যে তাঁর বোলিং গতি ছাড়িয়ে গিয়েছিল ১৮০কিমি। উইকেট কিপার রডনি মার্শ-ও যখন এই স্বীকৃতি দেন তখন তা একেবারে অবিশ্বাসও করা যায় না!
# ক্যারিয়ারে ৫১টেস্টে মোট ২০০ উইকেট পেলেও অভিষেক ম্যাচে ১১০রান দিয়ে থেকেছিলেন উইকেট-শুন্য!!! মরার উপর খড়ার ঘা হিসেবে ভেঙে ফেলেছিলেন পায়ের হাড়-ও! ওয়ানডেতে ৫৫উইকেট শিকার করেছেন ৫০ম্যাচ খেলে।

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।








