মানুষ দুধ কলা দিয়ে কাল সাপ পোষে কিন্তু আওয়ামীলীগ পুষে যাচ্ছে এক দানব। ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ন্যাক্কারজনক,উসছ্রিঙ্খল এবং নুন্ন্যতম রাজনৈতিক প্রজ্ঞ্যাহিন একটি ছাত্র সঙ্ঘঠনে পরিনত হয়েছে।
প্রস্ন এখন উঠবে যে প্রধানমন্ত্রী রাজিবের বাড়ি গেলেন বললেন জামাত-শিবির বন্ধ হবে,বিশ্বজিৎকে কুপিয়ে মারা হল আর ছাত্রলীগ নেতাদের নামে এতদিন পর আজকে মাত্র চার্জশীট দেয়া হল।শহীদ মিনার জামত-শিবির ভাঙ্গল সিলেটে বললেন স্বাধীনতার উপর হামলা আর এখনতো ছাত্রলীগ ভাঙল শহীদ নিনার তাহলে কি বলবেন ?
স্বাধীনটা যুদ্ধ এবং এমনকি স্বৈরাচার এর বিরুদ্ধে গনতন্ত্রের জন্য যুদ্ধেও এই সঙ্ঘথনের বহু কৃতিত্ব রয়েছে। তবে কালভদ্রে এরা এখন দেশতো বটেই আওয়ামিলিগেরও কাল হয়ে দাঁড়িয়েছে।
ছাত্রলীগ যে কতটা নিকৃষ্ট এবং রাজনীতির শিষ্টাচার বহির্ভূত একটি সঙ্ঘথন দেখুন এর প্রমান - উৎস- মানবজমিন
মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে টিপুর নেতৃত্বে যুবলীগের ১০-১২ জন নেতা-কর্মীর একটি দল পৌর শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার শহীদ মিনারে হামলা চালায়। মাদরাসায় নবনির্মিত শহীদ মিনারের মূলস্তম্ভে হামলা করে ভাঙচুরের সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এসময় শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তবিবর রহমান টিপুকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এব্যাপারে শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা বলেন, শেরপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। আমরা কোন সংঘাত চাই না। হরতালের সময় শেরপুরে স্থানীয় যুবলীগের উদ্যোগে পবিত্র শহীদ মিনার প্রকাশ্যে দিনদুপুরে ভাঙচুর করা হয়েছে।
দেখুন বহুবার বলেছি বাংলাদেশ এবং এই দেশের রাজনীতি যদি আপনাকে সুস্থ করতে হয় আপনাকে দুইটি উপাদান মাইনাস করতে হবে , এক যদি এখানে জামাত শিবির হয় তাহলে দুই অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের প্রধানমন্ত্রী শুধু আওয়ামীলীগ এর নয়। সুতরাং এই মুহূর্তে এই সংসদ অধিবেশনেই এই জামাত-শিবিরের সাথে এই ছাত্রলীগকে আইন করে ব্যান করুন।
মনে রাখবেন এই বাংলার মানুষ কখনো তার স্বাধীনটা,মাটি, মা, আর সম্মানের প্রতিকগুলির সাথে কম্প্রোমাইজ করে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


