somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

... ...গল্প নয় সত্য

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ১


মনে পড়ে যায় ২১ বছর আগে দেখা সদ্য ভূমিষ্ট মৃত পুত্রের মুখ। টিউটরের মাঝে খুঁজে পান হারিয়ে ফেলা ছোট্ট বাবুকে। তাঁর মনে হতে থাকে বেঁচে থাকলে বাবুটি এই বয়সের এ রকমই দেখতে হতো যেন ঠিক তাঁর ছোট মেয়েটির মতো। মা কোন কিছু চিন্তা ভাবনা না করে সে দিনই মনে মনে টিউটরকে ছেলের আসনে ঠাঁই দিয়ে ফেললেন।

টিচারের নাম মনন। বাসা ঢাকায়। এখানে হলে থাকে। প্রথম দিন থেকেই পড়ানো শুরু করে দিল। সপ্তাহে আসে ৬ দিন। পড়ায় খুব মনোযোগ দিয়ে। সন্ধির অস্থির লাগে এত এটেনশন। প্রিয় কার্টুন আর দেখা হয় না। স্কুলের ড্রেস চেঞ্জ করার আগেই টিচার হাজির। দু'বেণী দুলিয়ে রাগে গাল ফুলিয়ে পড়তে বসা। পড়ায় ভুল হলে বেণী ধরে টান খাওয়া। সব কিছু অসহ্য। ফল শ্রুতিতে শবেবরাতের দিনে দোয়া করা-" আল্লাহ আমার টিচারের মৃত্যু দাও। আর যেন না আসে।" আল্লাহ আংশিক দোয়া কবুল করেলন। টিচারের এক্সিডেন্ট হলো। ছাত্রীতো মহাখুশি। মুখে হাসি নিয়ে কার্টুন দেখে, পড়তে বসে না। মনন ক্লাশমেটদের কাছে চিরকুট পাঠায় এক্সিডেন্টের কথা জানিয়ে। মা ব্যাস্ত হয়ে পড়েন দেখতে যাবার জন্য। সাথে নিতে চায় সন্ধিকে। সন্ধি যায় না।

মা-বাবা হলে দেখতে গেছে টিচারতো আহ্লাদে আটখানা। একদিন হসপিটাল থেকে ড্রেসিং শেষে ফেরার পথে সন্ধিদের বাসায় এসে হাজির। এসেই শুরু করলো ঢং করা - চিৎকার করে সন্ধিকে ডাকাডাকি, এতদিন কি পড়েছে তার হিসাব নিলো, নখ কেন এত বড় হয়েছে তার কৈফিয়ত চাইলো। রাগে পিত্তি জ্বলে গেল সন্ধির। মনে হলো একটা হাতুড়ি দিয়ে ব্যাথার জায়গায় ঠাস্ করে একটা বাড়ি দেয়। কিন্তু উপায় নেই মা-বাবা পশ্রয় দিচ্ছে। সহ্য করতেই হবে।

বেশ কিছুদিন পরের ঘটনা। একদিন সকালে বিধ্বস্ত অবস্থায় হাতে একটা ব্যাগ নিয়ে মনন হাজির। জানা গেল দুই গ্রুপ ছাত্র সংগঠনের মধ্যে মারামারি। রাজনীতি করতো সক্রিয় ভাবেই। তাই জান আর ব্যাগ নিয়ে পালিয়ে এসেছে। সন্ধি আবারো বিরক্ত। এই সকাল বেলা পড়তে বসতে হবে! পড়ে আর মনে মনে হাসে -" এবার কেমন মনন? তাড়াটা খেলি কেমন?"

এ ভাবেই কেটে গেল ২/৩ বছর। বয়:সন্ধিকালের পুরো সময়টা সব মেয়েদেরই বোধহয় দ্বিধায় কাটে। সন্ধি খেয়াল করে হঠাৎ করেই তার চারপাশের অনেক মানুষেরই চাহনি, কথা বলার স্টাইল বদলে গেছে। তার কাছে খুব কু-রুচিপূর্ণ মনে হয় সবাইকে। এর মাঝে টিচার আগের মতোই- আপু আপু বলে ডাকে, সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলে, পড়ায় ভুল হলে আগের চেয়েও বিশী বকা দেয়। সন্ধির মনে পরিবর্তন এলো। টিচার যখন পড়ায় তখন খুব বিরক্ত লাগে ঠিকই। কিন্তু চলে গেলে মন খারাপ হয়ে যায়। চার বোনের মাঝে অতি আদরে এবং পূর্ণ স্বাধীনতা পাওয়া সন্ধি তার মনের এ বায়বীয় অবস্থার নাম যে কি তা বুঝতেও পারলো না বা তখন কোনদিন ভাবার প্রয়োজনও বোধ করেনি। মনন ইঞ্জিনিয়ারিং পাশ করে গেল। যাবার সময় বেশ মন খারাপ করে গেল। সন্ধির তেমন প্রতিক্রিয়া বোঝা গেল না।

প্রায় এক বছর বসে থাকার পর মননবিসিএস দিয়ে চাকরিতে ঢোকে। চিঠি আদান-প্রদান চলতো। মনন মন খারাপ করে চিঠি লিখতো সেই কষ্টকর ট্রেনিং -এর গল্প বলে। এর মাঝে সন্ধির এস এস সি রেজাল্ট হয়ে যায়। রেজাল্ট বেশ ভাল। ঠিক হয় সন্ধি ঢাকায় ভর্তি হবে। অবশেষে হলিক্রসে ভর্তি। বোনদের, বন্ধুদের ছেড়ে এসে খুব মন খারাপ থাকতো সন্ধির। মননের পোস্টিং তখন রাজেন্দ্রপুর। ঢাকায় আসলেই সন্ধিদের বাসায় দেখা করে যেত। সন্ধি হঠাৎ করেই বুঝতে পারলো সে দশ বছরের বড় মননকে খুব বেশী পছন্দ করতে শুরু করেছে। কিন্তু মননের আচরনে বোঝা যায় ও সন্ধিকে শুধু বোনের মতই দেখে। তাই আত্নগ্লানিতে দগ্ধ মেয়েটি ক্ষমা চেয়ে মননকে চিঠি লেখে আর ভয়ে রেডি হতে থাকে মনন কি স্টেপ নেয় তা দেখবার জন্য। কি করবে- মাকে বলে দেবে নাকি নিজেই এসে বেণী ধরে ( কলেজে নিয়মিত দু'বেণী করে যেতে হতো) দেবে এক থাপ্পড়। আর ভাবতে পারে না সন্ধি।


চলবে...
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×