somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ব্লগিংয়ের ভবিষ্যত

৩০ শে জুন, ২০০৬ সকাল ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি লিখতে বসলাম শোহেইল মতাহির চৌধুরীকে করা উপরুক্ত প্রশ্নের উত্তর পেয়ে (http://tinyurl.com/zu56e) । ওনার মত অপ্রিয় হলেও সত্য যে এই সামহোয়ার ইন সাইটে হয়ত শ দুয়েকের বেশী নিয়মিত ব্লগার/পাঠক নেই ।

তবে হতাশ হবার কিছু নেই । সামহোয়ারইনের 6 মাস বয়সে 2.5 মিলিয়ন হিট এবং হাজারের কাছাকাছি রেজিস্টার্ড ব্লগার (কতৃপক্ষ সঠিক সংখা জানালে বাধিত হব ) কিন্তু কোন অংশে কম প্রাপ্তি নয়। এখনও পশ্চিমবঙের বাঙালিদের এমন কমিউনিটি গড়ে উঠেনি । আমি ত মনে করি এখানে বেশ কিছু উন্নত মানের এবং বিভিন্ন ডাইমেনশনের লেখা হচ্ছে যা লিটল ম্যাগাজিন গুলো থেকে (পাঠকসংখা ও ইনটারএকটিভিটির দিক দিয়ে ) অনেকটাই বেশী কার্যকরী । এগুলো কি সমসাময়িক বাংলা সাহিত্যকে প্রভাবিত করবে না? অবশ্যই ভাল সম্ভাবনা আছে এই কমিউনিটির ।

এখন আসছি বিশ্বসমাজে ব্লগ কোন স্থান নিয়ে আছে । এটি পরবর্তী যুগান্তরী নেট প্রযুক্তি ওয়েব 2.0 এর অংশ । উন্নত দেশগুলোতে 50%-70% ইন্টারনেট ইউজাররা কমপক্ষে একটি ব্লগ মেইনটেইন করে । চিনদেশে 37 মিলিয়ন ব্লগার আছে http://tinyurl.com/nnjau যারা প্রায় সবাই চায়নীজ ভাষায় ব্লগিং করে । টেকনোরাতির গবেষনায় (http://tinyurl.com/jgfc4) ব্লগের সংখা প্রতি ছয়মাসে দ্্বিগুন হচ্ছে । সেই তুলনায় জনসংখার দিক দিয়ে বিচার করলে বাংলাদেশী ব্লগারের সংখা এখনও অনেক কম ।

এখন আসছি বাংলা বগিংকে আরো জনপ্রিয় করার পিছনে যুক্তি ও উপায় গুলো সম্পর্কে । প্রথমত: আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারনে ্লঅনেকেই ভাল লিখতে পারেননা । ইংরেজী চর্চায় আমরা যেমন গুরুত্ব দেই বাংলার পিছনে তেমন সময় ব্যয় করি না । লেখা হচ্ছে নিজের মত প্রকাশ করার একটি উপায় এবং ভাল লিখতে হলে চচ্র্চার প্রয়োজন , প্রয়োজন বেশী করে পরার। আমাদের জীবনে বই পড়ার চচ্র্চা কমে গেছে টিভির আগ্রাসনে । পত্রিকাটাও কিন্তু আমরা পড়ার সময় পাইনা ।

ইনটারনেট কিন্তু অনেকের ক্ষেত্রে আশির্বাদ স্বরুপ । আমি এমন সব পত্রিকা অনলাইনে পড়তে পারি যা নিজে হয়ত কোনদিন কিনে পড়তামনা ।আর যত বেশী পড়ব আমাদের তত বেশী মত তৈরি হবে । এবং মত প্রকাশের সহজ উপায় ব্লগে লেখা ।

অনেকে যারা সামহোয়ারইনের নতুন লেখকদের লেখার সমালোচনা করেন তারা ভাবেন না যে কেউ মায়ের পেট থেকে লেখা শিখে আসে না । কয়েকদিন যেতে দিন এদের লেখাও আপনাদের ভাল লাগবে । এবং যত বেশী মত হবে এবং এগুলো নিয়ে ডিবেট হবে তত বেশী করে আমাদের সমাজের সমস্যাগুলোর সমাধানের উপায় সৃস্টি হবে । আধ্যাপক আবদুললাহ আবু সাইদ "আলোকিত মানুষ" সৃষ্টির সাধনা করছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের বইগুলোকে জনগনের কাছে পৌছে দিয়ে । বাংলা ব্লগিং এর মাধ্যমে অনুরুপ কিছু করা কি সম্ভব নয়?

কিন্তু সমস্যা একখানেই । আমাদের দেশে দীর্ঘক্ষন অনলাইনে থাকার সামর্থ এখনও অনেকেরই নাই (বিশেষ করে ছাত্রসমাজের) । সাবমেরিন কেবলের কোন প্রভাব এখনও ত দেখছিনা । তবে আমাদের দেশের সংবাদমাধ্যমগুলো একটি কার্যকরী ভুমিকা রাখতে পারে ব্লগ কর্নার বা অনুরুপ প্রচারের মাধ্যমে । আগ্রহ সৃস্টি করাটাই আসল ।

শোহেইল মতাহির চৌধুরী বলেছেন যে বাংলা চ্যাটিং এখনও বেশী জনপ্রিয় । আমি মনে করি যে সময়ের সাথে সাথে ব্লগিংও জনপ্রিয় হবে । কারন বিশ্বের সাথে তাল মেলাতে হলে এছাড়া উপায় নেই ।

আরেকটা ব্যপার হচ্ছে যে ব্লগিং এর প্রযুক্তগত অনেক উন্নতি সাধন হয়েছে । ওয়ারডপ্রেস, টাইপপ্যাড, ব্লগার ইত্যাদি প্রভাইডারের মাধ্যমে সম্ভব হচ্ছে প্রায় বিনা পয়সায় উন্নত ডিজাইনের কাষ্টমাইজড ওয়েবলগ বানানো । বাংলা ব্লগিংয়ের জন্য সামহোয়ার ইনের পাশাপাশি আরও লোকাল প্রভাইডার হয়ত ভবিষ্যতে আসবে ।

কাজেই আমি কিন্তু বাংলা ব্লগিংয়ের অফুরন্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি । কিন্তু এর প্রসারে অনুঘটক হিসাবে কাজ করতে হবে সবাইকেই, যে যেভাবে পারি ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৬ সকাল ৭:৫৯
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×